Don't Miss
Home / অর্থনীতি / গ্রামীণফোন শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় ৩০ কোটি টাকার অনুদান দিলো
গ্রামীণফোন

গ্রামীণফোন শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় ৩০ কোটি টাকার অনুদান দিলো

এমএনএ অর্থনীতি রিপোর্টঃ করোনা মহামারির সময় শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তাহবিলে ২৯ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকা দিয়েছে গ্রামীণফোন।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আবদুস সালামের হাতে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভীর হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল চেক হস্তান্তর করেন ।

গ্রামীণফোনসহ দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ১৬৫টি কোম্পানি তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। লভ্যাংশ নিদিষ্ট অংশ জমা দেয়া কোম্পানির সংখ্যা প্রতি মাসে বাড়ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। বর্তমানে এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৪৪২ কোটি টাকা।

গ্রামীণফোন তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিতভাবে জমা প্রদান করে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে, গ্রামীণফোন এখন পর্যন্ত ১৫১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ৯৬০ টাকা জমা দিয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আবদুস সালাম বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনা জনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়।

করোনার এই দুর্যোগকালীন সময়ে এবছর প্রায় দুই হাজার শ্রমিককে এ তহবিল থেকে প্রায় সোয়া ছয় কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা বলেন, চলমান সঙ্কটকালীন পরিস্থিতি মোকাবিলায় সহায়তা কার্যক্রম হিসেবে উন্নয়ন অংশীদার, সরকারি সংস্থা ও খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারিত্বে জনগণকে জরুরি যোগাযোগ পরিষেবা সরবরাহ, সম্মুখসারির চিকিৎসাকর্মীদের এবং বিপন্ন জনগোষ্ঠীকে সহায়তা ও তরুণদের ক্ষমতায়নের জন্য গ্রামীণফোন অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই প্রতিকূল সময়ে এ সহায়তা নিঃসন্দেহে দুর্দশাগ্রস্ত শ্রমিকদের সহায়তা করবে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...