Don't Miss
Home / হোম স্লাইডার / ঘটনা আড়াল করতেই ফাহিমের ‘বন্দুকযুদ্ধ’: রিজভী

ঘটনা আড়াল করতেই ফাহিমের ‘বন্দুকযুদ্ধ’: রিজভী

এমএনএ স্পোর্টস ডেস্ক : মূল ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধে’ গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে (১৯) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

Ruhul-Kabir-Rizvi-2বিএনপি নেতা রিজভী বলেন, ফাহিম জঙ্গি কি না বা তাঁর সঙ্গে আরও কেউ আছে কি না, জিজ্ঞাসাবাদে তা বের হয়ে আসত। তার আগেই তাঁকে হত্যা করা হলো।

‘জঙ্গিবাদ’ ও ‘আওয়ামী লীগবাদ’ যমজ ভাই বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, দুজনেই রক্তারক্তি পছন্দ করে। এ কারণে যেসব হত্যাকাণ্ড হচ্ছে সরকার কোনো রকম বিচার ও তদন্ত করছে না। মানুষকে হয়রানি করছে।

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এরপরও কেন রামকৃষ্ণ মিশন ও কুষ্টিয়ায় সেবায়েতকে হুমকি দেওয়া হলো?

তিনি বলেন, অভিযান তো শেষ হয়ে গেছে। কিন্তু এখনো দমনপীড়ন চলছে। গ্রেপ্তার করা হচ্ছে। এ প্রসঙ্গে গাইবান্ধায় গতকাল গ্রেপ্তার বিএনপির নেতা–কর্মীদের তালিকা তুলে ধরেন তিনি।

ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...