Don't Miss
Home / হোম স্লাইডার / ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

এমএনএ রিপোর্ট : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হবে বলে জানা গেছে।

রিট আবেদনে বলা হয়েছে, বর্তমান সংসদে ৩০০ জন নির্বাচিত সদস্য আছেন। তাদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত হলে আরও ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। এতে করে সংসদে মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৬০০ জন, যা সংবিধান সম্মত নয়।

রিট আবেদন সম্পর্কে ইউনুস আলী আকন্দ বলেন, সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী-যারা সরকারি পারিশ্রমিক নেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এবার সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

‘তাই সংসদের মন্ত্রী-এমপিরা পারিশ্রমিকও নিচ্ছেন। এ অবস্থায় তাদের সংবিধানে অংশ নেয়া সংবিধানবিরোধী।’

তিনি আরও বলেন, সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ অনুযায়ী-সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার বিধান রয়েছে। কিন্তু তা না করে সংসদ বহাল রেখে নির্বাচন করা হচ্ছে।

ইউনুস আলী আকন্দ বলেন, এতে করে নির্বাচনের পর দেশে দুটি সংসদ হয়ে যাবে। কিন্তু সংবিধানে একটি সংসদের কথা বলা আছে। এসব কারণ উল্লেখ করে রিট আবেদনটি করা হয়েছে।

এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ অনুচ্ছেদ অনুযায়ীও এটি বৈধ নয় বলেও জানান তিনি।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...