Don't Miss
Home / সারাদেশ / চট্টগ্রাম থেকে জেদ্দাগামী বিমানের হজ ফ্লাইট শুরু

চট্টগ্রাম থেকে জেদ্দাগামী বিমানের হজ ফ্লাইট শুরু

এমএনএ রিপোর্ট : গতকাল শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট উড্ডয়ন করেছে। রাত ১০টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন ও বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, উদ্বোধনী ফ্লাইটের হাজিদের সঙ্গে বিমানমন্ত্রী কুশল বিনিময় করেন।

বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক ইমরুল কায়েস জানিয়েছেন, জেদ্দাগামী বিমানের শেষ ডেডিকেটেড ফ্লাইট যাবে ২২ জুলাই। ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের হাজিদের নিয়ে ফিরবে প্রথম ফিরতি ফ্লাইট। হাজিদের নিয়ে সর্বশেষ হজ ফ্লাইটটি আসবে ২ অক্টোবর।

এর আগে গত ২৪ জুলাই সকালে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...