Don't Miss
Home / সারাদেশ / চট্টগ্রাম নগর পুলিশ সদর দপ্তরে আগুন

চট্টগ্রাম নগর পুলিশ সদর দপ্তরে আগুন

এমএনএ রিপোর্ট : চট্টগ্রামের লালদিঘীতে অবস্থিত চট্টগ্রাম নগর পুলিশের সদর দপ্তরে ডিবি কার্যালয়ের একটি কক্ষে আগুন লেগে বেশ কিছু ভেস্ট পুড়ে গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় সার্ভাররুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে লালদীঘি পাড়ে গোয়েন্দা কার্যালয়ের তিন তলা ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়।

পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঊর্দ্ধতন কর্মকর্তারা রয়েছেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলেও জানান পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের ১৩ট গাড়ি পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের ভেতরে ডিবি কার্যালয়ের দোতলায় ৫ নম্বর কক্ষের বাইরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ওই ভবনের দোতলায় গোয়েন্দা পুলিশের উপ কমিশনার বন্দর, অতিরিক্ত উপ কমিশনার উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর ও সহকারী কমিশনারদের অফিস, পরিদর্শকদের কক্ষ, অস্ত্রাগার ও হাজতখানা রয়েছে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় সেসব কক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম।

তিনি বলেন, দ্বিতীয় তলায় একটি কক্ষের বাইরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সার্ভ ার রুম অতিরিক্ত লোড নিতে না পারায় সেখানে ইন্টারনেটের একটি রাউটার বিস্ফোরিত হয়েছে, ওই কক্ষে থাকা পুলিশের কিছু ভেস্ট পুড়ে গেছে। এটি কোনো বিস্ফোরণ বা নাশকতা নয়।

এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হবে বলে জানান অতিরিক্ত কমিশনার আমেনা।

পুলিশ সূত্র জানায়, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে অস্ত্রাগার ও সোয়াত টিমের মালামাল রয়েছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...