Don't Miss
Home / আজকের সংবাদ / চতুর্থ দিনে টিকা গ্রহীতার সংখ্যা দেড় লাখ

চতুর্থ দিনে টিকা গ্রহীতার সংখ্যা দেড় লাখ

এমএনএ সংবাদ ডেস্ক :  দেশে চতুর্থ দিনে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন। এখন পর্যন্ত দেশে মোট টিকা নিলেন ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বুধবার রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য ব্যবস্থাপনা কেন্দ্রে মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন করোনার টিকা নেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন পুরুষ ও নারী ৪৬ হাজার ৭৬০ জন। তৃতীয় দিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৭০ জন।

গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন ও নারী ৯১ হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ২৭৭ জন।

 

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...