Don't Miss
Home / শিক্ষাঙ্গন / চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা ২৩ আগস্ট শুরু

চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা ২৩ আগস্ট শুরু

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা ২৩ আগস্ট বেলা দেড়টা থেকে শুরু হবে। সারা দেশের ৪৬৩টি কলেজের ১৬৬টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ২৪ হাজার ৯৪৯ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম গতকাল রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছে।

x

Check Also

ইউজিসির নিষেধাজ্ঞা-সিন্ডিকেট অনুমোদন ছাড়াই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ, আরও চার পদে নিয়োগে তোড়জোড়; লিখিত অভিযোগ

বিশেষ প্রতিবেদক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারি এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ...