Don't Miss
Home / আজকের সংবাদ / চব্বিশ ঘন্টায় করোয় মৃত্যু ও শনাক্ত দুটোই বাড়লো

চব্বিশ ঘন্টায় করোয় মৃত্যু ও শনাক্ত দুটোই বাড়লো

এমএনএ সংবাদ ডেস্ক :   দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে আজ ৩৩২তম দিনে সুস্থ হয়েছেন ৫১২ জন। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৪৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১২ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষায় ৫২৫ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার তিন দশমিক ৬৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৭।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ২৮ লাখ ৭০ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৭০টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৫১২ জনসহ মোট চার লাখ ৮০ হাজার ৭২৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১১ জন পুরুষ ও এক জন নারী। তাদের সকলেরই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ১৪৯। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ১৭৭ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৮০ শতাংশ এবং ১ হাজার ৯৭২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ২০ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব এক জন, পঞ্চাশোর্ধ্ব ৩ জন এবং ষাটোর্ধ্ব ৭ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে এক জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে এক জন, সিলেট বিভাগে এক জন ও ময়মনসিংহ বিভাগে একজন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১০ কোটি ৩৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২২ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ কোটি ৫৮ লাখের বেশি।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...