Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / চরম জনপ্রিয় হয়ে উঠছে টিকটকের বিকল্প ‘রোপোসো’
চরম

চরম জনপ্রিয় হয়ে উঠছে টিকটকের বিকল্প ‘রোপোসো’

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর হুট করে ভারতীয় অ্যাপের চাহিদা বেড়েছে। টিকটকের মতো একই ধারার সেবা দেয়, এরকম এক ভারতীয় অ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৪৮ ঘণ্টায় বেড়েছে দুই কোটি ২০ লাখ।

অথচ ২০১৪ সাল থেকেই ভারতে রয়েছে রোপোসো নামের ওই ভিডিও অ্যাপটি। কিন্তু অ্যাপটি এত সংখ্যক ব্যবহারকারী বাড়তে দেখছে এতোদিনে। রোপোসো’র প্রতিষ্ঠাতা মায়াঙ্ক ভাঙ্গারিয়া বলেছেন, ‘গত কয়েকদিনে আমি মাত্র পাঁচ ঘণ্টা ঘুমিয়েছি এবং শুধু আমি নই, আমার পুরো টিমের একই অবস্থা। চাপ এত বেশি যে, আমরা শুধু মসৃণ অভিজ্ঞতা যতটা সম্ভব ততটা নিশ্চিত করছি।’

গুগল প্লে স্টোর থেকে রোপোসো’র ডাউনলোড এখন আট কোটি ছাড়িয়েছে। অথচ চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার আগে রোপোসো’র মোট অ্যান্ড্রয়েড ডিভাইস ডাউনলোড ছিল পাঁচ কোটি। বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী সংখ্যা দু’শ। তবে আগামী দুই বছরে দশ হাজার কর্মী নিয়োগ এবং নিজেদের অ্যাপকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভাঙ্গারিয়া।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...