Don't Miss
Home / আন্তর্জাতিক / চলতি বছরে ভূমধ্যসাগরে ২৫০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ: ইউএনএইচসিআর
ভূমধ্যসাগরে

চলতি বছরে ভূমধ্যসাগরে ২৫০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ: ইউএনএইচসিআর

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরে ইউরোপে পাড়ি দেওয়ার সময় এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। গত বছরের একই সময়ে মৃত ও নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন। নিখোঁজের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজারের মতো বেশি।

নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর-ডয়চে ভেলে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, অভিবাসী ও উদ্বাস্তুরা প্রতি পদক্ষেপে মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে থাকেন।

ইউএনএইচসিআরের তথ্য মতে, এ বছরের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে গেছেন।

তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার মানুষ ইতালিতে পৌঁছেছেন। অন্যরা গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় গেছেন।

এতে বলা হয়েছে, তিউনিশিয়া থেকে ১ লাখ ২ হাজার ও লিবিয়া থেকে ৪৫ হাজার অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...