Don't Miss
Home / সাহিত্যপাড়া / চাঁদপুরে কলকাতার কৌশানী
শাপলা মিডিয়া

চাঁদপুরে কলকাতার কৌশানী

এমএনএ বিনোদন ডেস্ক : বাংলাদেশের ছবিতে আরও একজন ভিনদেশি নায়িকা যুক্ত হচ্ছেন- এমনটাই জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।আর সে কারণেই আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকার বিমানবন্দরে নেমেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

তবে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। ‘পিয়া রে’ নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।ছবিটির প্রযোজক সেলিম খান আজ দুপুর ২টার সময় বলেন, ‘‘কীভাবে যেন অনেকেই জেনেছেন ‘পিয়া রে’ ছবির কাজ হবে পূবাইলে। কিন্তু এটার লোকেশন চাঁদপুর। তাই কৌশানী কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুরে রওনা দিয়েছেন।’’জানা যায়, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে।

পূজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...