Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / চামড়ার দাম বাড়ল গরুর ৫ আর ছাগলের ২ টাকা
চামড়া

চামড়ার দাম বাড়ল গরুর ৫ আর ছাগলের ২ টাকা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ থেকে ২২ টাকা, বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত আসে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার এই মূল্য নির্ধারণের ঘোষণা দেন।

তিনি বলেন, এই বাড়তি দাম অনুযায়ী এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা, যা গতবার ছিল ৩৫-৪০ টাকা। ঢাকার বাইরে গতবছর গরুর চামড়ার বর্গফুট প্রতি দাম ছিল ২৮ থেকে ৩২ টাকা। এ বছর তা ৩৩-৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫-১৭ টাকা। গতবছর এই দাম ছিল ১৩ থেকে ১৫ টাকা। এ ছাড়া, বকরির চামড়ার বর্গফুট প্রতি দাম এ বছর ধরা হয়েছে ১২-১৪ টাকা। গতবছর এর দাম চিল ১০ থেকে ১২ টাকা।

টিপু মুনশি বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতেই আমরা চামড়ার এ দাম নির্ধারণ করেছি। চামড়াশিল্পের মালিকদের কাছে আমার আবেদন, আপনারা এটা মেনে নিন। ওয়েট ব্লু রপ্তানিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে দাম না থাকার কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। যখন আমরা দেখব চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে, তখন আমরা আর এটি রপ্তানি করার অনুমতি দেব না।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...