Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / চালের সরবরাহ প্রচুর, দাম বৃদ্ধি পাওয়া অনুচিতঃ খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী

চালের সরবরাহ প্রচুর, দাম বৃদ্ধি পাওয়া অনুচিতঃ খাদ্যমন্ত্রী

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ চালের দাম বৃদ্ধি পাওয়া একেবারে অনুচিত বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এ মুহূর্তে চালের প্রচুর সরবরাহ আছে। দেশে যে মজুত আছে তাতে হাহাকারের কোনো কারণ নেই।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি। চালের দাম রাতারাতি যখন ৭-৮টাকা বাড়িয়ে দিলো, আমি সারারাত ঘুমাইনি। অফিসে সময়ের আগেই গিয়েছি। সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে ১ তারিখে (সেপ্টেম্বর) ওএমএস চালু হবে। ওইদিন এটা আমরা উদ্বোধনও করেছি এবং এখনো চালু আছে।

মন্ত্রী জানান, আমাদের আরও পরিকল্পনা আছে। ভোক্তারা যাতে শান্তি পায়, যাতে হাহাকার না হয়। দেশে যে মজুত আছে তাতে হাহাকারের কোনো কারণ নেই বলেও জানান তিনি।

তিনি আরও জানান, একদিকে কৃষকদের ন্যায্যমূলের বিষয়টি থাকে, আরেকদিকে ভোক্তাদের বিষয় থাকে। দেশ এবং জনগণের উপকারে আসে এ সংক্রান্ত যেকোনো তথ্য দেওয়ার জন্য এসময় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোতাহার হোসেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...