Don't Miss
Home / আজকের সংবাদ / চীনা প্রভাব বলয়ে ঢুকে পড়েছে ইসলামাবাদ

চীনা প্রভাব বলয়ে ঢুকে পড়েছে ইসলামাবাদ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে বেরিয়ে যাওয়ার ক্রমশ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান! মনে করা হচ্ছে, আগামী ২০১৯ সালের মধ্যে পুরোপুরি চীনা প্রভাব বলয়ের মধ্যে ঢুকে পড়বে ইসলামাবাদ। এমনটাই মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থা।
শুধু তাই নয়, মার্কিন কংগ্রেসকে এই বিষয়ে গোয়েন্দারা গোপন রিপোর্ট দিয়েছে বলেও জানা গিয়েছে। রিপোর্টে এই ঘটনাকে দক্ষিণ এশিয়ায় মার্কিন স্বার্থের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক ড্যানিয়েল আর. কোটস গত মঙ্গলবার সিনেটের গোয়েন্দা কমিটিতে বার্ষিক এই রিপোর্ট উপস্থাপন করেন। এতে সারা বিশ্বে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কী ধরনের হুমকির মুখে রয়েছে তা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
যে ১৭টি গোয়েন্দা সংস্থা এই রিপোর্ট তৈরি করেছে তার মধ্যে সিআইএ, এফবিআই, এনএসএ-সহ মার্কিন সেনা গোয়েন্দা সংস্থাও রয়েছে।
রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের জঙ্গিরা ভারত, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানার পরিকল্পনা করবে এবং পাকিস্তানে নিরাপদ আশ্রয়ের সুযোগ নেওয়াও অব্যাহত রাখবে।
পাকিস্তানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়নে বলা হয়েছে, ইসলামাবাদ পরমাণু অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এতে ওই এলাকায় নতুন করে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে।
এছাড়াও পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলোর মতে, সম্প্রতি চীনের অকৃত্রিম বন্ধু রাশিয়ার কাছ থেকে টেলিফোনে আশ্বাস পেয়েছে পাকিস্তান। দেশটি যে ‘নিঃসঙ্গ’ হয়ে পড়েনি, সেই আশ্বাসই রাশিয়া দেশটিকে দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মস্কোর সঙ্গে যোগাযোগ রক্ষাকারী পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘ট্রাম্পের টুইটের পর রাশিয়ার সঙ্গে যোগাযোগ হওয়াটা উৎসাহজনক। তারা আমাদের দৃষ্টিভঙ্গি সমর্থন করে পাশে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়াতে এবং প্রতিরক্ষা খাতে আরও বেশি সম্পৃক্ত হতে রাশিয়া আগ্রহী। ওয়াশিংটন যখন পাকিস্ত্মানকে চাপ দিচ্ছে, তখন আমরা দুটি বৃহৎ শক্তিকে পাশে পাচ্ছি।’
এদিকে পাকিস্তান নিয়ে বেইজিংয়ের দৃষ্টিভঙ্গিও একই রকমের। ওয়াশিংটন-ইসলামাবাদ দ্বন্দ্বের পর চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশিস্নষ্ট পত্রিকা ‘গ্লোবাল টাইমসে’র সম্পাদকীয়তে আফগানিস্তানে মার্কিন নীতির সমালোচনা এবং পাকিস্তানের অবস্থানের প্রশংসা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক ভেঙে গেলে ইসলামাবাদ বাধ্য হবে চীনের আরও ঘনিষ্ঠ হতে।
x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...