Don't Miss
Home / হোম স্লাইডার / চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণ, নিহত ২২

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণ, নিহত ২২

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে ঝাংজিয়াকোউ শহরে একটি রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঝাংজিয়াকোউ শহরের ওই বিস্ফোরণে আরও অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে রাসায়নিক কারখানার কাছে থাকা প্রায় ৩৮ টি ট্রাক ও ১২ টি গাড়ি পুড়ে যায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে অর্ধশত গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্ফোরণস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছে, যেখানে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখার মাত্রা কমে আসার চিত্র দেখা গেছে।

বেশ কয়েকটি আলোকচিত্রে সারি করে রাখা ভস্মীভূত গাড়ি ও ট্রাকেরও দেথা মিলেছে।

বিস্ফোরণের পর নিকটস্থ হেবেই শেংগুয়া রাসায়নিক কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। বিস্ফোরণটি ওই কারখানায় হয়নি বলে শেংগুয়ার সত্বাধিকারী কোম্পানি ক্যামচায়নার এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি। বিস্ফোরণস্থলের সব আগুন নিভিয়ে ফেলা হয়েছে, বলেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বেইজিংয়ের ১৫৬ কিলোমিটার উত্তরপশ্চিমের শহর ঝাংজিয়াকোউতেও ২০০২ সালের শীতকালীন অলিম্পিক হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও খনি দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।

২০১৫ সালের অগাস্টে বন্দরনগরী তিয়ানজিনের একটি রাসায়নিক ওয়ারহাউসে বিস্ফোরণের ঘটনায় ১৬৫ জন নিহত হয়।

সঠিক ব্যবস্থাপনা ছাড়া জড়ো করে রাখা বিপজ্জনক পদার্থের কারণেই বিস্ফোরণটি হয়েছিল বলে পরে সরকারের প্রতিবেদনে জানানো হয়েছিল।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...