Don't Miss
Home / আজকের সংবাদ / চুয়াডাঙ্গায় সেরা সাঁতারু বাছাঁই প্রতিযোগিতা

চুয়াডাঙ্গায় সেরা সাঁতারু বাছাঁই প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল সেরা সাতারু অন্বেষণ প্রতিযোগিতার বাছাইপর্ব।

গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি গ্রুপে ২শ ৭ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।

বাংলাদেশ নৌ বাহিনী ও সুইমিং ফেডারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বাছাই পর্বে ৪টি ক্যাটাগিরিতে ১১ থেকে ১৮ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এসময় জাতীয় দলের দক্ষিণ কোরিয়ান কোচ তেগুন পার্ক উপস্থিত থেকে প্রতিযোগিতা পরিচালনা করেন।

Chuadanga-Swimmingনৌবাহিনীর টিম লিডার কমান্ডার এস এম মাহমুদুর রহমান (সি) পিএসসি, বিএন জানান, বাংলাদেশে প্রথম বারের মত সাঁতারু অন্বেষণে সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ বাছাই পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা ৩০টি জেলায় বাছাই শেষ করেছি। আমাদের মূল লক্ষ্য প্রতিভাবান সাঁতারু খুজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে আসা।

বাাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান জানান, আমাদের এই প্রচেষ্টা থেকেই আমরা তুলে আনবো সেরা সাঁতারুদের। জাতীয় পর্যায়ে কয়েক দফা বাছাই শেষে তারাই এসএ গেমস ও অলিম্পিক গেমসসহ বিভিন্ন আন্তজাতিক ইভেন্টে অংশগ্রহন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করবে।

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার জানান, প্রতিযোগিতাটি সফল করতে আমরা সর্বাত্বক চেষ্টা করেছি। কয়েকদিন ধরে আমরা জেলার প্রত্যন্ত অঞ্চলে সাঁতারু অন্বেষণে অনুসন্ধান চালিয়েছি। সাঁতারুদের স্বর্তস্ফুত অংশগ্রহন প্রমাণ করেছে আমরা সফল হয়েছি।

বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া উইং (সাতার) মুমিনুল ইসলাম জানান, চুয়াডাঙ্গায় অংশগ্রহণকারী ২শ ৭ জনের মধ্যে ঢাকায় সুযোগ পেয়েছেন এক নারীসহ ১০জন সাতারু। এর আগে ফিতে ও বেলুন উড়িয়ে সাঁতারু অন্বেষন বাছাই পর্বের শুভ সূচনা করেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুছ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...