Don't Miss
Home / আজকের সংবাদ / ছবিতে বিশ্বের সেরা আবেদনময়ী ১০ মডেল

ছবিতে বিশ্বের সেরা আবেদনময়ী ১০ মডেল

এমএনএ ফিচার ডেস্ক : ছবিতে আবেদনময়ী বিশ্বের সেরা ১০ মডেল নিয়ে এবারের এ বিশেষ প্রতিবেদন তৈরি করা হলো মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)-এর পাঠক-পাঠিকাদের জন্য। প্রতিবেদনটি তৈরিতে সাহায্য করেছেন আমাদের বিনোদন বিষয়ক বিশেষ প্রতিবেদক সেলিনা শেলী
লারা স্টোন :
লারা স্টোন একজন ডাচ মডেল। ২০১২ সালে ফোবর্সের সেরা আয়কারী মডেলে তালিকায় অষ্টম স্থানে তার নাম রয়েছে। ওজন, শরীর ও দাঁতের কারণে এ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তাকে বেশ বেগ পেতে হয়েছিল।
কিন্তু এ সমস্যা থেকে বের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। বর্তমানে তিনি অন্তর্বাসের মডেল হিসেবে সেরা তালিকায় জায়গা করে নিয়েছেন।
কেট আপটন :
এতে কোনো সন্দেহ নেই যে নারীদের অন্তর্বাসের মডেল হিসেবে কেট আপটন সব সময়ই সেরা। ২০১১ সালে স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমিংস্যুটের মডেল হওয়ার পর যুক্তরাষ্ট্রের এ মডেল ও অভিনেত্রী সবার নজরে আসেন।
রোজি হান্টিংটনহুইটলি :
ভিক্টোরিয়াস সিক্রেট মডেল রোজি হান্টিংটন-হুইটলি এ তালিকায় নবম স্থানে রয়েছেন। এ ব্রিটিশ মডেল ও অভিনেত্রী ভিক্টোরিয়াস সিক্রেট ও বার্বারির অন্তর্বাসের মডেল হিসেবে কাজ করে পরিচিত হন। এ ছাড়া ২০১১ সালে ‘ট্রান্সফরমারস : ডার্ক অব দ্য মুন’-এ অভিনয় করেও সবার নজরে আসেন এ ফ্যাশন মডেল।
বিয়াঙ্কা বল্টি :
এল অফিসিয়ালের কভার ছবি দিয়ে ইতালিয়ান মডেল বিয়াঙ্কা বেশ জনপ্রিয় হন। ভোগ, হারপার্স বাজার, ডব্লিউ, কসমোপলিটন, ম্যারি ক্লেয়ারে কাজ করেছেন তিনি। প্লেবয় ম্যাগাজিনেও কাজ করেছেন এ নীল নয়না এ মডেল।
ক্যানডিস সোয়ানপোল :
দক্ষিণ আফ্রিকার মডেল ক্যানডিস সোয়ানপোল ২০১৩ সালে স্পোর্টস সুইম ক্যাটালগে জায়গা করে নেন। আর হ্যাঁ, ভিক্টোরিয়াস সিক্রেট নাকি ক্যানডিসকে ছাড়া কল্পনাই করা যায় না! ২০১২ সালে ফোবর্সের সেরা আয় করা মডেলদের তালিকায় দশম স্থানে তার নাম রয়েছে।
নিনা আগদাল :
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন হলেও ড্যানিশ মডেল নিনা আগদাল অনেক দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। আকর্ষণীয় দেহাবয়বের পাশাপাশি সুন্দর মুখশ্রীর কারণে দ্রুতই তিনি নামিদামি কিছু পোশাকের ব্র্যান্ডের প্রচারে যুক্ত হন।
বার রেফিলি :
সেরা ফ্যাশন মডেলের তালিকায় সবার ওপরে রয়েছে ইসরায়েলের মডেল বার রেফিলি। এ অনিয়মিত অভিনেত্রী ২০১২ সালে ‘ম্যাক্সিম হট ১০০’ জন মডেলের তালিকায় প্রথম হয়েছিলেন। তিনি শুধু দুর্দান্ত মডেলই নন, পেশাদারভাবে তিনি একজন ফ্যাশন ডিজাইনারও বটে!
নাতালিয়া ভাদিয়ানোভা :
রাশিয়ান মডেল ও অভিনেত্রী নাতালিয়া ২০১২ সালে ফোবর্সের সেরা আয়কারী মডেলের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন। সুন্দর শরীরের অধিকারী হওয়ায় ফ্রান্সের বেশিরভাগ নারীর অন্তর্বাসের ব্র্যান্ডের ডিজাইনারদের নজরে সব সময়ই থাকবেন নাতালিয়া।
ইরিনা শায়েক :
২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমিংস্যুট ম্যাগাজিনের মডেল হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন রাশিয়ান মডেল ইরিনা শায়েক। এ আবেদনময়ী মডেল ‘ইনটিমিসিমি’ নামে নারীদের একটি পোশাকের নামডাকওয়ালা ব্র্যান্ডের মডেল হিসেবে লম্বা সময় পার করেছেন।
আদ্রিয়ানা লিমা :
ব্রাজিলের মডেল ও অভিনেত্রী আদ্রিয়ানা লিমা ২০০০ সালের ভিক্টোরিয়াস সিক্রেট অ্যাঞ্জেল হয়ে সবার নজর কাড়েন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ‘মেবেলাইন’ প্রসাধনীর মডেল ছিলেন এ সুন্দরী মডেল।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...