Don't Miss
Home / সাহিত্যপাড়া / ছবি ফ্লপ, সেজন্য টাকা নেবেন না রণবীর
প্রি প্রোডাকশন

ছবি ফ্লপ, সেজন্য টাকা নেবেন না রণবীর

এমএনএ বিনোদন ডেস্ক : প্রি প্রোডাকশন থেকে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল কবীর খানের ছবি ‘এইটি থ্রি’। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প উঠে এসেছে ছবির চিত্রনাট্যে। ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।বুধবার (২৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ছবিতে কপিলকে পর্দার হুবহু ফুটিয়ে তুলতে কোনো কসর ছাড়েননি রণবীর সিং। ছবি মুক্তির সঙ্গে সঙ্গে সমালোচকদের থেকে প্রশংসাও কুড়িয়েছে ছবি ও অভিনেতারা। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি।
কেন বক্স অফিসে স্কোর করতে ব্যর্থ হচ্ছে ‘এইটি থ্রি’? সমালোচক থেকে শুরু করে ছবির কলাকুশলী সবাই প্রায় এ ছবির ব্যর্থতা নিয়ে চিন্তিত। ছবির অন্যতম প্রযোজক দীপিকা পাড়ুকোন। অনুমান করা হচ্ছে বক্স অফিসে সে অর্থে এই ছবি ব্যবসা করতে না পারায় আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে প্রযোজকেরা।

ছবির পারিশ্রমিকের বেশিরভাগ অংশই এখনো পাননি রণবীর সিং। ছবির ব্যর্থতার পর অভিনেতা জানিয়েছেন, বকেয়া পারিশ্রমিক তিনি আর নিতে চাননা। প্রযোজকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন রণবীর।ইতোমধ্যে ছবির টিমের মধ্যেই শুরু হয়েছে একে অপরকে দোষারোপ করা। কারোর মতে এই ছবি বিশ্বকাপ জয়ের গল্প ফিকশেনের বদলে হয়ে উঠেছে ডকুমেন্টারি। ছবি তৈরির সময়েও এ কথা বলেছিলেন তারা কিন্তু সেসময় তাদের সাজেশনকে গুরুত্ব দেয়নি পরিচালক।

কারও মতে ছবির শুটিং লর্ডসে করা বিলাসিতা হয়ে গেছে। ভারতের অনেক বড় বড় স্টেডিয়াম আছে, লর্ডসের বদলে সেইসব স্টেডিয়ামে শুটিং করলে ছবির খরচ অনেক কমে যেত। ইতোমধ্যেই এই ছবির বদলে সেখানে জায়গা করে নিয়েছে ‘স্পাইডার ম্যান’ ও ‘পুষ্পা’।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...