Don't Miss
Home / রাজনীতি / ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উদ্বোধন
উদ্বোধন

ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সম্মেলনস্থল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসেন তিনি।

এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে ছাত্রলীগের ৩০তম সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় আছেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আড়াই শতাধিক আবেদন জমা পড়েছে। এদের মধ্য থেকেই নির্ধারণ হবে পরবর্তী নেতৃত্ব।

ছাত্রলীগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ নভেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ফরম সংগ্রহ এবং জমা দেওয়া শুরু হয়। যা ৩ ডিসেম্বর শেষ হয়েছে। সংগঠনের দুই শীর্ষ পদের জন্য ২৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। সভাপতি পদে ৯৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। বিতর্কিত কর্মকাণ্ডের ফলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে এ পদে আসেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...