Don't Miss
Home / হোম স্লাইডার / ছোটখাট ভুলে মনোনয়নপত্র বাতিল করা হবে না : ইসি

ছোটখাট ভুলে মনোনয়নপত্র বাতিল করা হবে না : ইসি

এমএনএ রিপোর্ট : আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়নপত্রে ছোটখাট ভুল থাকলে তা বাতিল করা হবে না। সম্প্রতি এ সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার এ সংক্রান্ত নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে ইসি।

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়- ছোট খাট ত্রুটির জন্য কোনো মনোনয়নপত্র বাতিল করা যাবে না। যদি বাছাইয়ের সময় এমন কোনো ত্রুটি বিচ্যুতি নজরে আসে যা তাৎক্ষণিকভাবে সংশোধন সম্ভব, তা হলে মনোনয়নপত্র দাখিলকারীকে দিয়ে তা সংশোধন করিয়ে নিতে হবে। পরিপত্রে আরও বলা হয়, হলফনামায় উল্লেখিত কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

কোনো প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে ঐ প্রার্থীর অন্য কোনো বৈধ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে না। অর্থাৎ শুধু একটি মনোনয়নপত্র বৈধ হলেই তার প্রার্থীপদ অটুট থাকবে।

এছাড়া সেখানে বলা হয়, যদি কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করেন তবে বাছাইয়ের সময় একটি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেলে অন্যগুলো বাছাইয়ের প্রয়োজন হবে না। মনোনয়নপত্র গ্রহণ অথবা বাতিল প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত মনোনয়নপত্রের নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়, উল্লিখিত আদেশ-এর ১৪ অনুচ্ছেদের দফা (৩) এ বলা হয়েছে, শর্ত অনুসারে ভোটার তালিকার কোনো অন্তর্ভূক্তির শুদ্ধতা বা বৈধতার প্রশ্নে কোনো অনুসন্ধান চালানো যাবে না। একই সঙ্গে হলফনামায় উল্লেখিত কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...