Don't Miss
Home / আজকের সংবাদ / জনপ্রিয় হয়ে উঠছে ফায়ার হেয়ারকাট

জনপ্রিয় হয়ে উঠছে ফায়ার হেয়ারকাট

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : খবরটা চমকে উঠার মতো হলেও বাস্তবিক অর্থেই এটি সত্যি যে, দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে ফায়ার হেয়ারকাট। খবরটাকে অবিশ্বাস্য মনে করবেন না। কারণ এটাই যে হাল ফ্যাশনের নতুনমাত্রা।

দিন যত যাচ্ছে প্রযুক্তি আর পদ্ধতিতে যুক্ত হচ্ছে নতুনমাত্রা। আর এসব পরিবর্তনকে সাদরে গ্রহণ করছে তরুণ প্রজন্ম। এই যেমন সাধারণ উপায়ে চুল কাটার পদ্ধতি ও উপকরণ সম্পর্কে আমাদের সবারই কম-বেশি জানা। যে বিষয়টি অনেকের অজানা বা কল্পনাতেই আসেনি সেটি হলো- আগুন দিয়ে চুল কাটা, যাকে বলা হচ্ছে ‌’ফায়ার হেয়ারকাট’।

সম্প্রতি ভারতের দিল্লিতে চালু হওয়া ‘ফায়ার হেয়ারকাট’দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দিল্লি শহরে যেসব সেলুনে ‘ফায়ার হেয়ারকাট’ সিস্টেম আছে। সেসব সেলুনে স্টাইলিশ তরুণ-তরুণীদের ভিড় বাড়ছে।

গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা যায়।

এ পদ্ধতিতে মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে চুল পুড়িয়ে খাটো করা হয়। অবশ্য ভিডিও ক্লিপটি দেখলে চুল কাটার নতুন এ পদ্ধতি সম্পর্কে ধারণা আরো পরিষ্কার হবে।

আগুন দিয়ে চুল কাটার দুটি ভিডিওটি মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)-এর পাঠকদের জন্য নিচে দেওয়া হলো-

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...