Don't Miss
Home / সাহিত্যপাড়া / জন্মদিনে প্রিয় অভিনেতা ব্র্যাড পিটকে চুমুতে ভরিয়ে দিলেন ঋতাভরী
ঋতাভরী

জন্মদিনে প্রিয় অভিনেতা ব্র্যাড পিটকে চুমুতে ভরিয়ে দিলেন ঋতাভরী

এমএনএ বিনোদন ডেস্কঃ প্রিয় নায়কের জন্মদিন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ভালোবেসে চুমুতে ভরিয়ে দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। শুধু তাই নয়, রীতিমতো ফেসবুকে শো-অফও করলেন অভিনেত্রী।

শুক্রবার অভিনেত্রীর প্রিয় নায়ক ব্র্যাড পিটের জন্মদিন ছিলো। আর তাকেই চুমুতে ভরালেন ঋতাভরী। না না! ব্র্যাড পিট আমেরিকা থেকে ভারতে উড়ে আসেননি। তবে কি প্রিয় নায়কের সঙ্গে দেখা করতে ঋতাভরী পাড়ি দিলেন হলিউডে? না, তিনিও এখানেই একগুচ্ছ কাজ নিয়ে ব্যস্ত।

তবে বিষয়টা ঘটল কী ভাবে? অভিনেত্রীর ফেসবুক পেজে চোখ রাখলেই মিলবে এর উত্তর। ব্র্যাড পিটের একটি পুতুল রয়েছে ঋতাভরীর কাছে। সেই পুতুলকেই ভালোবেসে চুমু দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটালেন অভিনেত্রী।

ক্যাপশনে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার জীবনের অন্যতম ভালবাসা ব্র্যাড পিটকে। সকলে জানে আমি তাকে কতোটা ভালোবাসি।

এর সঙ্গেই হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিলেন ‘ব্র্যাড পিট ফ্যান ফর লাইফ’। অর্থাৎ হলিউডের এই নায়ককে তিনি কতটা ভালোবাসেন, তা আরো একবার মনে করিয়ে দিলেন অনুরাগীদের।

আগামী রোববার মুক্তি পাবে ঋতাভরীর প্রথম বাংলা সিঙ্গল ‘রূপসাগরে’। এই গান আবার সকলকে তাদের ছোটবেলার দিনগুলো ফিরিয়ে দেবে, এমনটাই আশা করছেন তিনি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...