Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জবিতে ‌হাল্ট প্রাইজের নেতৃত্বে যারা
হাল্ট

জবিতে ‌হাল্ট প্রাইজের নেতৃত্বে যারা

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : তরূণদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অন-ক্যাম্পাস রাউন্ড ২০২১-২২ এর পরিচালনা পর্ষদ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে বড় মেগা স্টার্টআপ প্রোগ্রামটিতে লড়তে যাচ্ছে জবি।সোমবার (১৫ আগস্ট) জবি হাল্ট প্রাইজ কমিটি সূত্রে এতথ্য জানা যায়।১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন ফারিহা হোসেন, তার তত্ত্বাবধানেই পরিচালিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ ক্যাম্পেইন।

এ সম্পর্কে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফারিহা হোসেন বলেন, বর্তমান করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে আমরা ক্যাম্পাস রাউন্ডের বেশিরভাগ প্রোগ্রামই অনলাইন ভিত্তিক করার চিন্তা করছি। আশা করছি সবার সহযোগিতায় সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন করতে পারবো।

এদিকে, সহকারী ক্যাম্পাস ডিরেক্টরের দায়িত্ব পাওয়া শিক্ষার্থী বিকাশ সরকার বলেন, হাল্ট প্রাইজ এমন একটি বিজনেস আইডিয়া কম্পিটিশন, যেখানে মূলত তরুণ শিক্ষার্থীরা তাদের মেধা-মনন ব্যবহার করে একটি সম্পূর্ণ আলাদা ব্যবসায়িক পরিকল্পনা প্রদান করে, যার মাধ্যমে বর্তমান বিশ্বের যে কোনো সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত জটিলতা, যেমন- শিক্ষা, খাদ্য, পরিবেশ, জ্বালানি, চিকিৎসা থেকে পরিত্রাণ পেতে সাহায্য করা হয়ে থাকে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতি বছর বিশ্বের প্রায় ৩ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতাটি হয়ে আসছে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১০ লাখ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে উপহার দেওয়া হয়৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর সেপ্টেম্বর মাসে এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...