Don't Miss
Home / হোম স্লাইডার / জম্মু-কাশ্মীর এবার কাঁপল ভূমিকম্প আতঙ্কে
ভূমিকম্প

জম্মু-কাশ্মীর এবার কাঁপল ভূমিকম্প আতঙ্কে

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ জম্মু-কাশ্মীরে ৩ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় রাজ্যের কাটরায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এর আগে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের মেঘালয়ে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছিল।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...