এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : করোনা সংক্রমণের কারণে আরও দুই সপ্তাহ বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের চলতি ছুটি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময় ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www (.) nu (.) ac(.) bd দেওয়া হয়েছে। করোভাইরাসের নতুন ধরনে ওমিক্রনের বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সে আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

