Don't Miss
Home / জাতীয় / জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবস

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এমএনএ জাতীয় ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সভারের স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করে বেদিতে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তাঁদের শ্রদ্ধা নিবেদেনের পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ।

x

Check Also

এস আলমের হাতে পাঁচ ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবিতে মতিঝিলে অবস্থান

অর্থনৈতিক প্রতিবেদক রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ পাঁচটি বেসরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ আবারও এস আলম ...