Don't Miss
Home / রাজনীতি / জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
স্মৃতিসৌধে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এমএনএ রাজনীতি ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন।

এর আগে সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে বেলা ১১টার দিকে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ পাঠ করার পর বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান। কার্যালয়ের দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে আনুষ্ঠানিক ভাবে নিজ নিজ আসন বদল করেন তারা।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...