Don't Miss
Home / অর্থনীতি / জানুয়ারি থেকে রিজার্ভ সংকট থাকবে না: গভর্নর
গভর্নর

জানুয়ারি থেকে রিজার্ভ সংকট থাকবে না: গভর্নর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, দেশের রপ্তানি ও রেমিট্যান্স আমদানির তুলনায় উদ্বৃত্ত হওয়ায় ২০২৩ সালের জানুয়ারি থেকে দেশে বৈদেশিক মুদ্রার কোনো সংকট থাকবে না।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি তদন্তে দেখা গেছে যে চলতি বছরের শুরু থেকে দেশের আমদানির পরিমাণ অস্বাভাবিক ৮ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক জাতীয় সেমিনারে আর্থিক খাতের অবস্থার ওপর দেয়া বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসব কথা বলেন।

রউফ তালুকদার বলেন, আমদানির পরিমাণ বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আমদানিকৃত পণ্য যাচাই-বাছাই করায় আমদানি কমে গিয়ে ৫ বিলিয়ন ডলার হয়েছে, যা স্বাভাবিক।

কিছু পণ্য আমদানিতে অস্বাভাবিক দামের তথ্য পাওয়া গেছে যা অস্বাভাবিক উল্লেখ করে গভর্নর আরও বলেন, কিছু পণ্য ২০ শতাংশ থেকে ২০০ শতাংশ ওভার ইনভয়েসিং দিয়ে আমদানি করা হয়েছে। আমরা এ ধরনের ঘটনা যাচাই করার কারণে আমদানির পরিমাণ কমে গেছে।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং ইআরডি সচিব শরিফা খান প্রমুখ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...