এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : জাপানি তরুণরা ক্রমেই স্বাভাবিক ‘মানবিক আগ্রহ’ নারী ‘সঙ্গ’তে অনাগ্রহী হয়ে পড়েছে! সর্বোপরি প্রেম, বিয়ে বা যৌনতার প্রতি আগ্রহ হারাচ্ছে জপানের নতুন প্রজন্মের তরুণেরা। এমন কি, এসব সম্পর্কের চেয়ে অ্যানিমেশন নিয়ে কাজ করা বা উপভোগ করা তাদের কাছে বেশি আগ্রহের!
সাম্প্রতিক একটি গবেষণায় জানা গেছে, কখনোই শারীরিক সম্পর্কে জড়ান নি বা এখনও কোন সম্পর্ক নেই, এ রকম তরুণের সংখ্যা দিনে দিনে বাড়ছে। অথচ, বিশ্বের প্রথম লাভ হোটেল চালু হয় জাপানেই।
দেশটির তরুণদের মধ্যে প্রেম, বিয়ে বা যৌনতা বিষয়ে আগ্রহ কেমন তা জানতে বিবিসি সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড-হেইজ কথা বলেন বেশ কয়েক জন তরুণ ও তরুণীর সাথে।
তাদের একজন ২৬ বছরের আনো মাতসুই যিনি যৌনতাহীন জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন। মাতসুই বলেন, ‘এসব বিষয়ে আমার ঠিক আত্মবিশ্বাস নেই।’
এই তরুণ বলেন, তিনি একবার একটি মেয়েকে ডেটিংয়ের জন্য বলেছিলেন। তবে, সেই তরুণী না করে দেয়ায় আনো মাতসুই বেশ আহত হন। আর এরপর থেকে তিনি নারী সঙ্গ এড়িয়ে চলতে শুরু করেন।
প্রত্যাক্ষ্যাত হবার ভয় এসব তরুণদের নারী সম্পর্ক থেকে দূরে রাখতে জোরাল ভূমিকা রাখে বলে তিনি মনে করেন। মাতসুই বলেন, ‘আমার মতো অনেক পুরুষ রয়েছে, যারা নারীদের ব্যাপারে সংকোচ বোধ করেন। কারণ, প্রত্যাখ্যাত হওয়ার চেয়ে বরং অন্য কিছুতে মনোযোগ দেয়াই ভালো।’
সাম্প্রতিক গবেষণা বলছে, ১৮ থেকে ৩৪ বছরের তরুণদের ৪৫ শতাংশ কখনোই কোন শারীরিক সম্পর্কে জড়ান নি। অন্যদিকে, ৬৪ শতাংশ বলছে তারা কোন প্রেম জাতীয় কোন সম্পর্কে এখনও জড়ান নি।
পক্ষান্তরে, এ বিষয়ে জাপানের মেয়েরা মনে করেন; সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ছেলেদেরই এগিয়ে আসতে হয় যা মোটেও সহজ কাজ নয় বলে মানছেন তারা।
৪৫ বছরের নারী রোকুডেনাশিকো বলেন, ‘একটি সম্পর্ক গড়ে তোলার জন্য একটি ছেলেকে প্রথমে একটি মেয়েকে ডেটিংয়ে নিয়ে যাবার প্রস্তাব দিতে হয়। এতোসব ব্যাপার অনেক তরুণ করতে চায় না।’
তিনি অনেকের মত মনে করেন, ছেলেরা বরং তারা ইন্টারনেটে পণ্য দেখে যৌন তৃপ্তি নেয়।
এ সময় তার পাশে বসা দু’জন তরণী যারা তাদের ‘ছেলেবন্ধু’র সাথে ‘ব্যক্তিগত’ সম্পর্কে যুক্ত; এমন তথ্য শুনে বেশ আশ্চর্য হন রোকুডেনাশিকো।
অন্যদিকে, ২৪ বছর বয়সী হিসাব কর্মকর্তা আনা মনে করেন, যৌনতার চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ভালো খাবারদাবার আর ঘুম। তিনি বেশ স্পষ্ট করেই জানালেন, ‘যৌনতা এমন কিছু, যার আসলে আমার দরকার বা চাহিদা নেই।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

