এমএনএ রিপোর্ট : জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি-জাপার ৪১ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাপা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এসব নাম ঘোষণা করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপার ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পার্টি চেয়ারম্যান প্রথম পর্যায়ে ৩৭ জন প্রেসিডিয়াম
সদস্যের নাম ঘোষণা করলেন।
এর মধ্যে গত ১৪ মে অনুষ্ঠিত পার্টির জাতীয় কাউন্সিলে ঘোষিত পাটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম পার্টি প্রেসিডিয়ামে যথাক্রমে ১, ২ ও ৩ নম্বরে থাকবে। তাঁরা পদাধিকার বলে একই সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য। বাকি কমিটি গঠনের দায়িত্ব এরশাদকে দেয় কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার সভাপতিমণ্ডলী ৪১ সদস্যের। পদাধিকার বলে চারজন বাদে ৩৭টি পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ্ব সাহিদুর রহমান, এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, ফকরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, একেএম মাঈদুল ইসলাম এমপি, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, এ্যাডভোকেট মহসিন রশীদ, মশিউর রহমান রাঙ্গা এমপি, তাজুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, আলহাজ্ব আতিকুর রহমান ও নাসরিন জাহান রতনা এমপি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

