Don't Miss
Home / আন্তর্জাতিক / জার্মানিতে মসজিদে আজান দেওয়ার অনুমতি
আজান দেওয়ার অনুমতি

জার্মানিতে মসজিদে আজান দেওয়ার অনুমতি

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কোলোন নগরীতে মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।ইউরোপের বিখ্যাত এ নগরীটির মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন। তিনি বলেন, নগরীর ভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। খবর আনাদোলু ও আরব নিউজের।

আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এই প্রকল্পের অংশ হিসেবেই মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন কোলোনের মেয়র।
মেয়র হেররিটে রেকে বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি।জার্মান এ শহরটিতে ২০১৭-১৮ সালেই তুরস্ক থেকে এসেছেন ৫৫ হাজার মুসলিম অভিবাসী।  দেশটির অন্য যে কোনো নগরী থেকে এখানে মুসলিমদের বসতি সবচেয়ে বেশি।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...