Don't Miss
Home / হোম স্লাইডার / জিবিবি পাওয়ারের ৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

জিবিবি পাওয়ারের ৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

এমএনএ অর্থনীতি ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ।

GBBআজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এর আগে ১২ মাসের আর্থিক প্রতিবেদন শেষ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল জিবিবি পাওয়ার।

কোম্পানিটি সব মিলিয়ে ১৮ মাসে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল, যার পুরোটাই নগদ।

এই ১৮ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৮ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ৪১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৬ অক্টোবর। এজন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।

ট্যাগসমূহ : জিবিবি পাওয়ার, পুঁজিবাজার, শেয়ারহোল্ডার, লভ্যাংশ  ঘোষণা
x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...