Don't Miss
Home / আজকের সংবাদ / জুলাই সনদকে সম্মান দেখিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দিচ্ছে সরকার: সালাউদ্দিন

জুলাই সনদকে সম্মান দেখিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দিচ্ছে সরকার: সালাউদ্দিন

এমএনএ প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অফার করেছে সরকার।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কোন দল পাচ্ছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ওই সনদের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিক ও সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তারা ডেপুটি স্পিকার মনোনীত করে এবং স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।

উচ্চকক্ষ গঠনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো আলোচনাধীন। তবে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলের জন্য ছেড়ে দেওয়ার প্রস্তাবটি সরকার সদিচ্ছার অংশ হিসেবে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদই নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা, এবং সেই নীতির প্রতিই সম্মান দেখিয়ে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...