জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
January 28, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২৮ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি ২০১৮ এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : মনের চঞ্চলতাকে বশে আনার চেষ্টা করুন। কারও কারও ক্ষেত্রে জীবনে সাফল্যের নতুন যাত্রা শুরু হতে পারে। ভ্রমণ হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেতে পারেন। ব্যক্তিগত যানবাহন ব্যবহারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। আপনার বিশেষ কোনো চেষ্টায় সফলতা পেতে পারেন। ক্রীড়াবিদদের জন্য সময়টি স্মরণীয় হয়ে থাকবে। প্রেম রোমান্স শুভ। মনের মানুষের সঙ্গে কোথাও যাওয়া হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : আর্থিক বিষয়ে চিন্তিত হতে পারেন। আয়ের অংক ওঠানামা করতে পারেন। কোনো উৎস থেকে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হতে পারে। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। গৃহে অতিথি আসতে পারে। গৃহস্থালী কাজকর্মে ব্যস্ততা বাড়বে। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : শরীর ও মন চাঙ্গা থাকবে। বিশেষ কোনো রংয়ের প্রতি আগ্রহবোধ করবেন। নতুন কোনো বিষয়ে জ্ঞান ও ধারণা লাভ করবেন। আপনার বিশেষ কোনো উদ্যোগে সাফল্য আসতে পারে। প্রকাশনা ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। প্রবাসী বন্ধু কিংবা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। বাড়িতে মেহমান আসতে পারে। কারও কারও ক্ষেত্রে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় বাড়তে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত ঝুঁকি না নিলেই ভালোই করবেন। খেয়ালীপনার কারণে কোনো ধরনের সমস্যায় পড়তে হতে পারে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনার দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন। জেদ ও আত্মঅহংকার কারও কারও ক্ষেত্রে নতুন সমস্যার জন্ম দিতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : বড় ভাইবোন কিংবা অভিজ্ঞ কারও দিকনির্দেশনা আপনার মনে আশার সঞ্চার করবে। ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল থাকতে পারে। সামাজিক কিংবা রাজনৈতিক কোনো ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। কোনো কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। ভুল কোনো সিদ্ধান্তের জন্য অনুতপ্ত করতে হতে পারে। ঠাণ্ডামাথায় যে কোনো সিদ্ধান্ত নিলে ভালো করবেন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : চাকুরিপ্রার্থীদের কেউ কেউ নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। পেশাক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞজনরা নেতৃত্বের সুযোগ পেতে পারেন। পিতৃসূত্রে লাভবান হতে পারেন। সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাত হতে পারে। আপনার বিশেষ কোনো চেষ্টায় সাফল্য পেতে পারেন। সপ্তাহের শেষ দিকে চলাফেরায় ও কাজকর্মে সচেতন থাকুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান ও ধারণা লাভ করবেন। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে কারও কারও প্রবাসযাত্রা হতে পারে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন। পেশাগত বিষয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে স্থান কাল পাত্র বুঝে কথা বলুন। আপনার অতীতের কোনো কাজের ফল পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : সাময়িকভাবে সময় খুব একটা ভালো যাবে না। প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে হবে। কারও কারও ক্ষেত্রে ঋণ করার প্রয়োজন হতে পারে। প্রবাস সংক্রান্ত বিষয়ে কোনো সুখবর আশা করতে পারেন। কারও কারও বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। পেশাগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : ব্যবসায়িক কিংবা অন্যকোনো বিষয়ে চুক্তি হতে পারে। অবিবাহিতদের কারও কারও বিয়ের যোগ রয়েছে। অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। দৈনন্দিন কাজকর্মে সচেতন থাকলে ভালো করবেন। নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত হতে পারেন। কোনো কারণে হাতের কাজ যথাসময়ে শেষ করা কঠিন হতে পারে। ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক গুরু কিংবা প্রাজ্ঞ কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কারও কারও ক্ষেত্রে হাঁটু সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। কেউ কেউ আপনার কোনো বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারে। কথাবার্তায় খেয়ালীপনা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়িক লেনদেনে বুঝে শুনে এগুলে ভালো করবেন। মানসিক চাপ ও দায়দায়িত্ব বাড়বে। ধ্যান ও যোগ চর্চা মানসিক চাপ মোকাবেলায় সহায়ক হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। লেখক ও গবেষকদের জন্য সময়টি ভালো যাবে। শিল্পী ও ক্রীড়াবিদদের জন্য সময়টি অনুকূল থাকতে পারে। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। অভিভাবকদের কেউ কেউ সন্তানের বিষয়ে চিন্তিত হতে পারেন। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকলে ভালো করবেন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত হতে পারেন। গৃহস্থালী কেনাকাটায় ব্যস্ততা বাড়তে পারে। আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেম রোমান্সের ক্ষেত্রে আবেগ কারও কারও ক্ষতির কারণ হতে পারে। সন্তানসম্ভবা মায়েদের বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2018-01-28