জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
February 4, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ০৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০১৮ এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল) : শরীর সাময়িকভাবে কম ভালো যাবে। যথাসময়ে হাতের কাজ শেষ করা কঠিন হতে পারে। কোনো কাজে স্বেচ্ছা শ্রমে নিয়োজিত হতে পারেন। চুক্তিভিত্তিক কোনো কাজে অংশ নেওয়া হতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্যোগী না হলে অনেক সুযোগ পেয়েও হারাতে হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে) : ক্রীড়া কিংবা কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। স্টক মার্কেটের সঙ্গে সম্পৃক্তদের জন্যে সময় অনুকূল থাকবে। আপনার দক্ষতা ও ব্যক্তিত্বের জন্য প্রশংসিত হতে পারেন। নব বিবাহিত দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে যত্ম নিন। চুক্তিভিত্তিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন।
মিথুন রাশি (২২ মে–২১ জুন) : আবাসন সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। কেউ কেউ ভূসম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সন্তানের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। কোনো বিষয়ে হঠাৎ উত্তেজিত হওয়া ঠিক হবে না। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই) : প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ছোট ভাইবোনের শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। লোভের বশে ফটকা কারবারে না জড়ালে ভালো করবেন।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ অগাস্ট) : গৃহে অতিথি আসতে পারে। কারও কারও কণ্ঠ সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার মতামত ও পরামর্শ প্রদানের সুযোগ পেতে পারেন।অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সুন্দর ব্যবহারের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। ভ্রমণ হতে পারে। বিশেষ কোনো চেষ্টায় সাফল্য আসতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট–২৩ সেপ্টেম্বর) : শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। বিশেষ কোনো রংয়ের প্রতি আগ্রহ দেখা যেতে পারে। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। গৃহে অতিথি আসতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। বিশেষ কোনো কাজে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : অতীতের কোনো কাজের ফল ভোগ করতে পারেন। মানসিক চাপ বাড়বে। চলাফেরায় সচেতন থাকলে ভালো করবেন। পুরানো কোনো রোগে ভুগতে হতে পারে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কেউ কিছু করে দেবে এমন প্রত্যাশা করলে ভুল করবেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : আয় উপার্জনে উন্নতির চেষ্টায় সাফল্য্ পেতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। বড় ভাইবোনের কাছ থেকে সুপরামর্শ কিংবা সহযোগিতা আশা করতে পারেন। পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বুঝে শুনে ধীরস্থিরভাবে কাজে লেগে থাকার চেষ্টা করুন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : পিতৃসূত্রে লাভবান হতে পারেন। চাকুরিপ্রার্থীরা নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। কারও কারও ক্ষেত্রে পেশাগত কাজে নেতৃত্বের সুযোগ আসতে পারে। সামাজিক কিংবা বিনোদনমূলক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। দৈনন্দিন কাজকর্মে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কারও কারও তীর্থযাত্রা হতে পারে। ধর্মীয় কোনো আলোচনায় অংশ নেওয়া হতে পারে। প্রাজ্ঞ কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন। প্রবাসী বন্ধু বা স্বজনের সাথে যোগাযোগ হতে পারে। পেশাগত দায়দায়িত্ব বাড়বে। কারও কারও ক্ষেত্রে নতুন চাকুরি লাভ কিংবা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : নিজ ভুলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সতর্কতার সাথে করণীয় কাজ করলে ভালো করবেন। সাময়িকভাবে সময় কিছুটা কম ভালো যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কাউকে কথা দেওয়ার আগে চিন্তা করুন। দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সতর্ক অবস্থানের প্রয়োজন আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : কোনো বিষয়ে চুক্তি হতে পারে। ব্যবসায়িক আলোচনা ফলপ্রসু হতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের সম্ভাবনা রয়েছে। শরীর ও মন সাময়িকভাবে কম ভালো যেতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। প্রবাস সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। ভাগ্যোন্নয়নে বিশেষ কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
জেনে নিন কি রকম চলতি আপনার যাবে সপ্তাহটি 2018-02-04