জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
February 25, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২৫ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল) : বিশেষ কারও সঙ্গে সাক্ষাৎ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পছন্দের মানুষের সঙ্গে ভাব বিনিময় হতে পারে। স্টক মার্কেটের সঙ্গে সম্পৃক্তদের কেউ কেউ আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। সপ্তাহের শেষ দিকে কাজের চাপ ও দায়দায়িত্ব বাড়তে পারে। নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকলে ভালো করবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে) : আয়ের অংক ওঠানামা করতে পারে। গৃহে অতিথি আসতে পারে। আপনার বিশেষ কোনো মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে স্থান কাল পাত্র ভেদে কথা বলুন। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। বিলাসজাতদ্রব্য কেনাকাটা হতে পারে। সন্তানের বিষয়ে চিন্তিত হতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে।
মিথুন রাশি (২২ মে–২১ জুন) : শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিগত প্রভাব ও সম্মান বাড়বে। নতুন কোথাও ভ্রমণ হতে পারে। অর্থ কিংবা আর্থিক কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে। কারও কারও ক্ষেত্রে বিদেশী ভাষা শেখার সুযোগ হতে পারে। আপনার বিশেষ কোনো চেষ্টায় সাফল্য পেতে পারেন। আবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই) : অতীতের কোনো ভুল পুনরাবৃত্তি না করলে ভালো করবেন। বেশ কিছু চ্যালেঞ্জ দক্ষতা ও সাহসিকতার সাথে মোকাবেলার প্রয়োজন হতে পারে। লোভে পড়ে আর্থিক বিনিয়োগ না করলে ভালো করবেন। এতে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যয় বাড়বে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। কারও কারও ক্ষেত্রে পুরানো রোগে ভুগতে হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ অগাস্ট) : আপনার দক্ষতা ও যোগ্যতার সঠিক মূল্যায়ণ পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের সদস্যরে সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কেউ কেউ ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতৃত্বের সুযোগ লাভ করবেন। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও সম্মান বাড়তে পারে। নিজ ভুলে কারও সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। আর্থিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট–২৩ সেপ্টেম্বর) : ভাগ্যোন্নয়ণে বিশেষ কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন। পেশাক্ষেত্রে কোনো ধরনের সুযোগ হাতে আসতে পারে। কারও কারও পদোন্নতি লাভের যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সামাজিক পরিচিতি ও সুনাম অক্ষুণ্ন থাকবে। চাকুরিপ্রার্থীদের কেউ কেউ নতুন চাকরি লাভ করতে পারেন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। চলাফেরায় অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।আইনগত বিষয়ে সচেতন থাকুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। আপাতত যে কোনো কাজে বুঝে শুনে এগুতে হবে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। গুরু সান্নিধ্য লাভ করতে পারেন। কর্মস্থলে পদস্থদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কেউ কেউ পেশাগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আয় বৃদ্ধি কিংবা পদোন্নতির যোগ রয়েছে। কর সম্পর্কিত কাজে ব্যস্ততা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান ও ধারণা লাভ করবেন। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। পেশাগত দিক মোটামুটি ভালো যাবে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধ্যের অতিরিক্ত ঝুঁকি না নিলেই ভালো করবেন।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : ব্যবসায়িক আলোচনা ফলপ্রসু হতে পারে। আপনার কাজে বিশেষ কারও সহযোগিতা আশা করতে পারেন। নতুন কোনো বিষয়ে চুক্তি হতে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্ক এড়িয়ে চললে ভালো করবেন। কারও কারও ক্ষেত্রে প্রবাসযাত্রা হতে পারে। চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে হতে পারে। শরীর কম ভালো যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। নতুন কোনো কার্যক্রমে সম্পৃক্ত হতে পারেন। চুক্তিভিত্তিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন অবৈধ সম্পর্ক এড়িয়ে চলুন। ধর্মীয় কোনো আলোচনায় অংশ নিতে পারেন। প্রবাস সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। কারও কারও ক্ষেত্রে দূরদেশে ভ্রমণ হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : আপনার জ্ঞান ও সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বাড়তে পারে। সাংস্কৃতিক কর্মীদের ব্যস্ততা বাড়তে পারে। নব দম্পতি সন্তানের কোনো খবরে আনন্দিত হতে পারেন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। শরীর সুস্থ রাখতে মানসিক চাপ মুক্ত থাকুন। দাম্পত্য সূত্রে লাভবান হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। আবাসন সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। প্রেম রোমান্স শুভ। শিল্প ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তরা কাজের স্বীকৃতি পেতে পারেন। নব দম্পতির সন্তান লাভের যোগ রয়েছে। ফটকা কিংবা জুয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। বিবাহযোগ্য কারও কারও বিয়ের সম্ভাবনা রয়েছে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2018-02-25