Don't Miss
Home / আজকের সংবাদ / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ০৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমিনিউমারলজিবাসংখ্যাজ্যোতিষপদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ২০ এপ্রিল) : চলতি সপ্তাহে মেষ রাশির জাতকজাতিকারা বৈদেশিক বাণিজ্য কিংবা আউট সোর্সিংয়ের সঙ্গে সম্পৃক্তরা প্রবাস থেকে অর্থ পেতে পারেন। পেশাগত কাজে সাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা প্রয়োজন হতে পারে। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল২১ মে) : চলতি সপ্তাহে বৃষ রাশির জাতকজাতিকারা দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন কারও সান্নিধ্য পেতে পারেন। সংগঠনের কোনো কাজে ব্যস্ততা বাড়তে পারে। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। প্রবাসীদের কেউ কেউ কোনো ধরনের সমস্যার শিকার হতে পারেন। সামাজিক মর্যাদা ও সুনাম বাড়তে পারে।
মিথুন রাশি (২২ মে২১ জুন) : চলতি সপ্তাহে মিথুন রাশির জাতকজাতিকাদের সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে।  কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রিপু সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় বদনাম রটতে পারে।ভাগ্যোন্নয়ণে বিশেষ কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন। ভ্রমণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে। সামাজিক মর্যাদা ও সুনাম বাড়তে পারে।
কর্কট রাশি (২২ জুন২২ জুলাই) : চলতি সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়িক কাজে ব্যস্ততা বাড়বে। কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। দাম্পত্য সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে পরষ্পরকে আঘাত করে কথা বলা থেকে বিরত থাকুন। বিবাহযোগ্য কারও কারওক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে। দূর দেশ থেকে কোনো সংবাদ পেতে পারেন। প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে সিংহ রাশির জাতকজাতিকাদের শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের ফুল ফুটতে পারে। আপনার কাজে বিশেষ কারও সহযোগিতা আশা করতে পারেন।প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে কর্মক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। বিবাহিতরা স্বামী/স্ত্রীর অনুপ্রেরণায় সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
কন্যা রাশি (২৪ অগাস্ট২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে কন্যা রাশির জাতকজাতিকাদের সন্তানের কোনো বিষয় দু্শ্চিন্তার কারণ হতে পারে। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। কারও কারও ক্ষেত্রে প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। বুঝে শুনে এগুলে ভালো করবেন। প্রযুক্তির নেশা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য লাভে বাধার কারণ হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে তুলা রাশির জাতকজাতিকারা প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে মনের আশা পূরণ সাময়িকভাবে বিলম্বিত হতে পারে। সম্পত্তি কিংবা পারিবারিক কোনো বিষয় নিয়ে সমস্যা দেখা যেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। নিজ চেষ্টায় সাফল্য পাবেন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকলে ভালো করবেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর২২ নভেম্বর) : চলতি সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকজাতিকারা ভ্রমণ ও যোগাযোগমূলক কাজে সমস্যা দেখা যেতে পারে। ব্যক্তিগত যানবাহন ব্যবহারে বাড়তি সতর্কতার প্রয়োজন হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। মাতৃস্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। লেখক ও সংস্কৃতিকর্মীদের ব্যস্ততা বাড়বে।
ধনু রাশি (২৩ নভেম্বর২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে ধনু রাশির জাতকজাতিকাদের পাওনা অর্থ হাতে পেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা আদায়ে তাগাদা দিন। কারও সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে এমন আচরণ থেকে বিরত থাকুন। কারও কারও চক্ষু সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনের লালিত কোনো স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে যাবেন।
মকর রাশি (২২ ডিসেম্বর২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে মকর রাশির জাতকজাতিকাদের মানসিক চাপ বাড়তে পারে। ঝামেলা এড়াতে স্থান-কাল-পাত্র ভেদে কথা বলুন। বিশেষ কোনো রংয়ের প্রতি আকৃষ্ট হতে পারেন। কারও কারও ক্ষেত্রে শারীরিক সমস্যা হঠাৎ করে বেড়ে যেতে পারে। গৃহে অতিথি আসতে পারে। হাতে অর্থসমাগম হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে কুম্ভ রাশির জাতকজাতিকাদের অতীতের কোনো ভুলের জন্য অনুশোচনা জাগতে পারে। কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। দৈনন্দিন কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝুকি এড়িয়ে চলুন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আইনগত বিষযে সচেতন থাকলে ভালো করবেন। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ) : চলতি সপ্তাহে মীন রাশির জাতকজাতিকাদের বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বুঝে শুনে এগুলে ভালো করবেন। সামাজিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। লোভের ফাদে পা দিয়ে কারও কারও ক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। কেউ আপনাকে কিছু করে দেবে এমন ধারণা করে বসে থাকলে ভুল করবেন। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...