আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
April 8, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৮ এপ্রিল ২০১৮, রবিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম প্রত্যাশা করবেন না, পরিবর্তে উদ্যোগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করুন। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে। আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন- আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭, শুভ রং সবুজ। আজকে সবকিছু ভালোর জন্য একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো ধর্মীয় বা আধ্যাত্মীক অনুষ্ঠানে অংশ নেবার যোগ দেখা যায়। বিদ্যার্থীরা বিদেশ সংক্রান্ত কোন পরীক্ষা দিতে পারেন। পারস্পরিক-সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সদ্ভাব বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। জ্ঞাত শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে। আইনগত জটিলতায় ভোগার আশঙ্কা প্রবল। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। রিপুকে সংযত রাখুন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। অংশিদারী ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তায় থাকতে পারেন। জীবন সাথীর শরীর ও মন ভালো যাবে না। কলহের আশঙ্কা প্রবল। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির-জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় কিছুটা খারাপ হতে পারে। কর্মস্থলে গোপন শত্রুতার শিকার হবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। প্রেম ও রোমান্সে অস্থিরতার কারনে কিছু ঝামেলা দেখা দেবে। সন্তানের সাফল্যে আনন্দ বৃদ্ধি পাবে। বড় ভাই-বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের পরামর্শ অনুযায়ী চলুন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। আমদাণী রপ্তাণী বানিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। প্রতিবেশীর সাহায্যে সকালের দিকে কোনো সমস্যার সমাধান করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কোনো ব্যাপারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়ীতে ছোট ভাই বোনের সাথে কিছু মতানৈক্য হবার সম্ভাবনা। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। মামলা-মোকদ্দমা কিছু থাকলে তার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ঋণগ্রস্ত হতে পারেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকারা মানসিক ভাবে হতাশা নিরাশায় ভুগতে পারেন। পারিবারিক বিষয়ে কোন ঝামেলা দেখা দেবে। জীবন সাথীর সাথে কিছু মনমালিন্য হতে পারে। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। অন্যের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় কিছুটা ঝামেলাপূর্ণ। ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় লোকশানের আশঙ্কা রয়েছে। বেহাত হওয়া সম্পদ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখুন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। মূল্যবোধ অক্ষুণ্ন রাখার চেষ্টা করুন। চক্ষু বা মাথা ব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো প্রভাব শালী প্রশাসনিক কর্মকর্তার সাহায্য পাবেন। বিকালের দিকে ব্যবসায় মন্দা যেতে পারে। ছোট ভাই-বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কাজকর্মে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সরকারি চাকুরেরা কোন অপ্রত্যাশিত সংবাদ পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
যাবে কেমন রবিবারের দিনটি আপনার আজ 2018-04-08