জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
April 15, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ১৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল) : চলতি সপ্তাহে মেষ রাশির জাতক–জাতিকারা জেদ করে কোনো কিছু করার যেমন ভালো দিক আছে তেমনি মন্দ দিকও আছে। ভালো কাজের মাধ্যমে মন্দকে প্রতিহত করুন। আপনার সাহস ও উদ্যম বাড়বে। কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন। আপনার আচরণে কিংবা কথায় কেউ যেন মনে আঘাত না পায় সেদিকে খেয়াল রাখুন। হাতে অর্থকড়ি আসলেও অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে) : চলতি সপ্তাহে বৃষ রাশির জাতক–জাতিকারা দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কারও কারও মেজাজ চড়াও হয়ে যেতে পারে। অনিয়ন্ত্রিত মেজাজ ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। পরিস্থিতি যাই হোক উপস্থিত বুদ্ধিমত্তার সাহায্যে অনেক প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে পারবেন সহজে। বাড়িতে অতিথি আসতে পারে। আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র সাবধানে রাখুন। হাতে অর্থকড়ি আসতে পারে।
মিথুন রাশি (২২ মে–২১ জুন) : চলতি সপ্তাহে মিথুন রাশির জাতক–জাতিকাদের মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। আপনার বিশেষ কোনো কাজে প্রভাবশালী কারও সহযোগিতা আশা করতে পারেন। বড় ভাইবোনের বিষয়ে সাময়িক চিন্তিত হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। নতুন বন্ধুত্ব তৈরির পাশাপাশি পুরানোদের দিকেও মনোযোগ দিন। সম্পর্কগুলো চাঙ্গা করার এইতো সময়। তবে কারও আচরণে হতাশ হবেন না।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই) : চলতি সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকাদের যাদের সঙ্গে দিনের বেশিরভাগ সময় পেশাগত কারণে কাটাতে হয় তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আপনার কড়া ভাষা কখনো কখনও অন্যকে আপনার বিরুদ্ধে উসকে দিতে পারে। আপনার অতীত কর্মের জন্য পুরষ্কৃত হতে পারেন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। কারও চিকিৎসায় হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে সিংহ রাশির জাতক–জাতিকাদের প্রবাসীদের আইনগত বিষয়ে সচেতনতার প্রয়োজন আছে। যারা আইনসংশ্লিষ্ট পেশায় আছেন তাদের জন্য সময়টি অনুকূল থাকবে। বৈদেশিক যোগাযোগ বাড়বে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কোনো কাজে আপনার ওপর নেতৃত্বের দায়িত্ব অর্পন হতে পারে। সামাজিক কিংবা সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়বে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট–২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে কন্যা রাশির জাতক–জাতিকাদের যা করতে পারবেন না বা করবেন না তা আগেই জানিয়ে দিন। অযথা মানসিক চাপ বাড়িয়ে লাভ নেই। প্রবাসী বন্ধু কিংবা স্বজনের সঙ্গে দেখা হতে পারে। আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন কারও সাক্ষাত পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা ভালো কোনো খবর পেতে পারেন। কর্মগুণে নেতৃত্বের সুযোগ পাবেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে তুলা রাশির জাতক–জাতিকারা পুরানোদের পাশাপাশি নতুনরা আপন প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। শিল্পকলার সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। নতুন কিছু করার পরিকল্পনা হতে পারে। কারও কারও ক্ষেত্রে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে পারে। গোপন প্রেম প্রণয়ে সাবধান থাকুন। দূরে ভ্রমণ হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : চলতি সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক–জাতিকারা শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। কারও কারও ব্যবসায়িক কাজে আর্থিক ঋণের প্রয়োজন হতে পারে। চুক্তিভিত্তিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। আর্থিক লেনদেনে ঝুঁকি এড়াতে লিখিত প্রমাণ রাখুন। বিবাহযোগ্য কারও কারও বিয়ের সম্ভাবনা রয়েছে। কানকথা রটতে পারে এমন সম্পর্ক এড়িয়ে চলুন।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে ধনু রাশির জাতক–জাতিকাদের মঞ্চ, প্রিন্ট কিংবা ইলেক্ট্রনিক মিডিয়ায় আপন প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের সীমারেখা মেনে চলুন। কারও কারও ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হতে পারে। পেটের পীড়া কিংবা উচ্চরক্তচাপ সমস্যা দেখা যেতে পারে। আহার বিহারে সচেতন থাকলে ভালো করবেন।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে মকর রাশির জাতক–জাতিকাদের আপনার কাঙ্ক্ষিত কোনো চাওয়া পূরণ হতে পারে। প্রভাবশালী বন্ধু কিংবা প্রিয়জনের সান্নিধ্য পাবেন। জায়গা-জমি সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। মাতৃস্বাস্থ্যের বিষয়ে চিন্তিত হতে পারেন্। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে কুম্ভ রাশির জাতক–জাতিকাদের আপনার সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য প্রশংসিত হতে পারেন। ব্যক্তিগত যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সাবধানতার প্রয়োজন আছে। স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : চলতি সপ্তাহে মীন রাশির জাতক–জাতিকাদের মনের গভীরে লালিত কোনো স্বপ্ন পূরণ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। গৃহে অতিথি আসতে পারে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে। বিশেষ কোনো আলোচনায় আপনার মনোভাব প্রকাশের সুযোগ পাবেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2018-04-15