জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
October 21, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহে সাময়িকভাবে শরীর ও মন কম ভালো যেতে পারে। নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা জাগতে পারে। ভ্রমণ কিংবা দৈনন্দিন কাজে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। কারও কারও হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়িতে মেহমান আসতে পারে। সুসম্পর্ক বজায় রাখতে চাইলে কটু বাক্য এড়িয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহে আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। বন্ধুবান্ধবের কাছ থেকে প্রয়োজনে সুপরামর্শ কিংবা সহযোগিতা আশা করতে পারেন। সেবামূলক কাজের মাধ্যমে সামাজিক সম্মান বাড়তে পারে। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা করতে হতে পারে। নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহে রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা ও দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রয়োজনে পদস্থদের সহযোগিতা আশা করতে পারেন। চাকুরিপ্রার্থিদের কেউ কেউ নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সাময়িক অসুস্থতায় ভুগতে হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহে ধর্মীয় সচেতনতা বাড়তে পারে। জীবন ও জগত সম্পর্কে জ্ঞান বা ধারণা লাভ করতে পারেন। আধ্যাত্নিক গুরুর সান্নিধ্য পেতে পারেন। প্রবাসী বন্ধু বা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে নতুন চাকুরি লাভের যোগ রয়েছে। আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন। বিদেশযাত্রার চেষ্টায় প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে রিপু সংযত রাখুন। অন্যথায় পদস্থলনের আশঙ্কা রয়েছে। সাময়িকভাবে নেতিবাচক কোনো পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজে সম্পৃক্ত হতে পারেন। ভ্রমণ হতে পারে। বিয়ে কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। ধর্মীয় সচেতনতা বাড়তে পারে। প্রাজ্ঞ কারও সান্নিধ্য লাভ করতে পারেন।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে যোগাযোগে দক্ষতা আপনাকে জীবনে চলার পথে এগিয়ে রাখবে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। ছোট ভাইবোনের সাফল্যে আনন্দ পাবেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মত বিনিময়ের সুযোগ পেতে পারেন। পারিবারিক সুখ-শান্তিতে বিঘ্ন ঘটায় এমন কিছু না করলেই ভালো করবেন। কারও কারও ক্ষেত্রে জায়গাজমি সংক্রান্ত কোনো সমস্যা মোকাবেলার প্রয়োজন হতে পারে। প্রেমের সম্পর্কে এমন কিছু করা ঠিক হবে না যাতে পরে অনুশোচনা করতে হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। মাদক কিংবা অন্য কোনো ধরনের আশক্তি শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কেউ কেউ আপনার মতের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে। কোনো ধরনের ঝামেলা এড়াতে চাইলে স্থান কাল পাত্র ভেদে কথা বলুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহে শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হতে পারে। সন্তানের বিষয়ে কোনো সুখবর আশা করতে পারেন। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন। ফটকা ব্যবসায়ে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে ভালো কোনো কাজে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ সম্পত্তিখাতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। নব দম্পতি সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। যাদের বিয়ের ব্যাপারে কথা চলছে তারা কোনো সুখবর আশা করতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। ব্যক্তিগত যোগাযোগ আপনার সাফল্যের পথকে সুগম করতে পারে। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। সন্তানের বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। প্রেমের সম্পর্ক ভালো যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন। বিশেষ কোনো কাজে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পাওনা আদায় হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। কোনো মনোবাসনা পূরণ হতে পারে। শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহে শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। কারও কারও অসুস্থতা থেকে আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আত্নপ্রতিষ্ঠার চেষ্টায় সাফল্য পেতে পারেন। যোগাযোগে দক্ষতা সাফল্য অর্জনে সহায়ক হতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
সপ্তাহটি নিন কি রকম জেনে চলতি আপনার যাবে 2018-10-21