Don't Miss
Home / হোম স্লাইডার / খাসোগিকে কনস্যুলেটেই হত্যার স্বীকারোক্তি সৌদি আরবের

খাসোগিকে কনস্যুলেটেই হত্যার স্বীকারোক্তি সৌদি আরবের

এমএনএ রিপোর্ট : সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার কথা স্বীকার করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে কনস্যুলেটের ভেতরে খাসোগিকে হত্যা করা হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, খাসোগি সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর কয়েকজনের সঙ্গে তার ‘ধস্তাধস্তি’ হয়। এ ঘটনার কিছুক্ষণ পরেই খাসোগির মৃত্যু হয়।

জামাল খাসোগিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদির উপ-গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের জ্যেষ্ঠ নিরাপত্তারক্ষী সৌদ আল কাহতানিকে বহিষ্কার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বলেন, এ হত্যাকাণ্ড অগ্রণযোগ্য। তবে সৌদি আরব আমাদের অনেক বড় বন্ধু।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকেই রাজপরিবারের নীতির কট্টর সমালোচক খাসোগির কোনো হদিস পাওয়া যাচ্ছিলো না।সৌদি গুপ্তচররা কনস্যুলেটের ভেতরেই নির্যাতন ও হত্যার পর লাশ গুম করে ফেলেছে বলে অভিযোগ করে তুরস্ক। তবে রিয়াদ এ অভিযোগ বারবার অস্বীকার করেছে।

সৌদি রাজপরিবারে নীতির সামালোচনার কারণে প্রাণভয়ে প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। এরপর গত ২ অক্টোবর তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসকে বিয়ে করতে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকেছিলেন জামাল খাসোগি। এ সময় চেঙ্গিস কনস্যুলেট ভবনের বাইরে অপেক্ষা করছিলেন। নয় ঘণ্টা অপেক্ষার পরও খাসোগি কনস্যুলেট থেকে বের না হলে তুর্কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন হেতিস।

এদিকে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান মার্কিন চাপে নতি স্বীকার করে সাংবাদিক জামাল খাসোগি নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু তাকে হত্যার দায় নিজের সবচেয়ে বিশ্বস্ত ও ঘনিষ্ঠ জেনারেল আহমেদ আল আসিরির ওপর চাপিয়ে দিয়েছেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছের লোক আসিরি ও দেশটির গোয়েন্দা বাহিনীর উপ প্রধানকে এরমধ্যে বরখাস্ত করা হয়েছে। বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আসিরি যুবরাজের আস্থাভাজন হওয়ার আগে এক বছরেরও বেশি সময় ইয়েমেন যুদ্ধে তিনি ছিলেন সৌদি মুখপাত্র।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...