Don't Miss
Home / হোম স্লাইডার / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ২০ এপ্রিল) : চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। বুদ্ধি ও সাহসের মাধ্যমে কোনো কাজে অগ্রসর হওয়ার মাধ্যমে সাফল্য আসতে পারে। তবে নিজের বুদ্ধিতে যুক্তিসঙ্গত ঝুঁকি নিন। অন্যের পরামর্শে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিতর্কিত বিষয়ে আলোচনা এড়িয়ে চলুন। আপনার যোগ্যতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল২১ মে) : রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তি পেতে পারেন। ভ্রমণ হতে পারে। আপনার প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল করবেন। যা কিছু করার বুঝে শুনে করুন। গোপনসূত্রে কোনো তথ্য পেতে পারেন। কারও কারও আর্থিক বিষয়ে সাময়িক চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। ভাগ্যোন্নয়ণে বিশেষ কারও সহযোগিতা কিংবা সুপরামর্শ পেতে পারেন।

মিথুন রাশি (২২ মে২১ জুন) : আলোচনার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করার সুযোগ পেতে পারেন। চুক্তিভিত্তিক কাজে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। বুঝে শুনে অগ্রসর হলে ভালো করবেন। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুখশান্তি বজায় থাকবে। ভ্রমণ হতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কিছু করা ঠিক হবে না। সম্পর্কের ক্ষেত্রে নিরাপদ সীমারেখা মেনে চলুন।

কর্কট রাশি (২২ জুন২২ জুলাই) : কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি সম্পর্ক উন্নয়ণে বাধার কারণ হতে পারে। মৌসুমি রোগব্যধি থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। কেউ প্রকাশ্যে আপনার মতের বিরোধিতা করতে পারে। অপ্রাসঙ্গিক আলোচনা এড়িয়ে চললে ভালো করবেন। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যেতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনা হতে পারে। প্রবাসী বন্ধু বা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই২৩ অগাস্ট) : শিক্ষার্থীদের পড়াশোনায় বাড়তি মনোযোগের প্রয়োজন হবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আশা করতে পারেন। উপস্থিত বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে আপনার দক্ষতা প্রমাণের সুযোগ পেতে পারেন। ক্রীড়া ও কলায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। স্টক মার্কেটের সঙ্গে সম্পৃক্তরা লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। চুক্তিভিত্তিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন।

কন্যা রাশি (২৪ অগাস্ট২৩ সেপ্টেম্বর) : গৃহস্থালী কাজকর্মে ব্যস্ততা বাড়তে পারে। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। মাতৃসান্নিধ্য আনন্দময় হবে। জায়গাজমি সংক্রান্ত কোনো আলোচনায় অংশ নেওয়া হতে পারে। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। ভার্চুয়াল প্রেম রোমান্স আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। ক্ষুদ্র স্বার্থ নিয়ে কারও সঙ্গে বিতর্কে জড়ানো ঠিক হবে। এতে সম্পর্কে অবনতির আশঙ্কা রয়েছে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর) : যোগাযোগমূলক কাজে আপনার দক্ষতা প্রমাণের সুযোগ পেতে পারেন। নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়তে পারে। জুয়েলারি কিংবা প্রসাধনী ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ ভালো যেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মনের কোনো বাসনা পূর্ণ হতে পারে। সন্তানের বিষয়ে চিন্তা বাড়তে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মানসিক চঞ্চলতা পরিহার করুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর২২ নভেম্বর) : গৃহে অতিথি আসতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করার সুযোগ পাবেন। প্রিয় মানুষদের সঙ্গে দেখা হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল হওয়ার প্রয়োজন আছে। আপনার বিশেষ কোনো ইচ্ছা পূরণ হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর২১ ডিসেম্বর) : বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। বুদ্ধিবৃত্তিক কাজে সাফল্য আসতে পারে। কারও সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে এমন অপ্রাসঙ্গিক আলোচনা এড়িয়ে চলুন। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। ভ্রমণ হতে পারে। বিশেষ কোনো কাজে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। সাহসী কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে যে কোনো ক্ষেত্রে সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

মকর রাশি (২২ ডিসেম্বর২০ জানুয়ারি) : নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা জাগতে পারে। পুরানো রোগে সাময়িক ভুগতে হতে পারে।  প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার জন্য গুরুত্বপূর্ণ কাজে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। কেউ আপনাকে ভুল বুঝতে পারে। সম্পর্ক উন্নয়ণে নমনীয়তা ও কৃতজ্ঞতাবোধ আপনাকে এগিয়ে রাখবে। কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গৃহে অতিথি আসতে পারে। প্রচলিত আইন কানুন সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি) : বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। আপনার প্রত্যাশিত কাজে আশানুরূপ অগ্রগতি হতে পারে। বড় ভাইবোনের পরামর্শ কিংবা সহযোগিতা মানসিকভাবে আপনাকে চাঙ্গা রাখবে। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। আয় উন্নতির চেষ্টায় অগ্রগতি হতে পারে। পাওনা আদায়ে তাগাদা দিন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাগ নিয়ন্ত্রণ করে ঠাণ্ডা মাথায়  কাজ করার সিদ্ধান্ত নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ) : রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের পরিচিতি ও জনসংযোগ বাড়বে। চাকুরিপ্রার্থীরা কোনো সুখবর পেতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে। আপনার যোগ্যতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...