Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

এমএনএ রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে সদ্য স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের প্রগতিশীল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী যুবলীগ।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এক বিবৃতিতে যুব সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমাদের সোনালী ভবিষ্যৎ। তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভুমিকার মতই দায়িত্বশীল ভুমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ১১ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটিসহ সকল সাংগঠনিক ইউনিটের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে যুবলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল সাড়ে ৬ টায় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ। সকাল সাড়ে ৮ টায় বনানী কবরস্থানে যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

x

Check Also

শনিবার ১০টা পর্যন্ত ৭ ফ্লাইটে ২,৮১২ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন

এমএনএ প্রতিবেদক শনিবার সকাল পর্যন্ত হজযাত্রার প্রথম দিনের অগ্রগতি বেশ জোরেশোরেই শুরু হয়েছে। উদ্বোধনের পর ...