Don't Miss
Home / হোম স্লাইডার / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২৪ মার্চ থেকে ৩০ মার্চ ২০১৯ এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ৫ থেকে ২৮ মার্চ বুধ গ্রহ মীন রাশিতে বক্রগতিতে অতিক্রম করছে। এ সময়টি কারও কারও জন্য ভালো হলেও কিছু কিছু বিষয়ে নানারকম ঝুট-ঝামেলার কারণ হতে পারে। এ সময়ে কমবেশি অনেকেই মানসিক অস্থিরতায় ভুগে থাকেন। ফলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক সিদ্ধান্তই ভুল হতে পারে। এজন্য দরকার বাড়তি সচেতনতা। এ সপ্তাহের রাশিফলে থাকছে বিশেষ কিছু সতর্কতামূলক তথ্য। যা আপনার জন্যে কাজে লাগতে পারে।

আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। সব ধরনের সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন। কাউকে কথা দেওয়ার আগে চিন্তা করুন। আর কথা দিলে অবশ্যই তা রক্ষা করুন। এমন কিছু করা ঠিক হবে না যার জন্যে পরবর্তীতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে। গোপনসূত্রে কোনো তথ্য পেতে পারেন। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ভ্রমণ হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : কর্মস্থলে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। সাময়িকভাবে প্রতিকূল কোনো পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। অন্যকে দোষ দেওয়া নয়, দায়িত্ব নিতে শিখুন। তবে আপনি ধাপে ধাপে সাফল্যের শিখরে পৌঁছবেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। প্রেম রোমান্স শুভ। আইনগত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : মিডিয়ার সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও সময়ানুবর্তী হওয়ার প্রয়োজন আছে। অসৎ উপায় অবলম্বন কারও কারও দুর্ভাবনার কারণ হতে পারে। ফটকা কারবারে ঝুঁকির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে এমন কিছু করা ঠিক হবে না যাতে পরবর্তীতে তা অনুশোচনার কারণ হয়। সন্তানের বিষয়ে চিন্তা বাড়তে পারে। শরীর স্বাস্থ্য সাময়িকভাবে কম ভালো যেতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : আপনার কোনো মনের আশা পূরণ বিলম্বিত হতে পারে। হাতের কাজ সঠিক সময়ে ভালোভাবে করার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্যের ব্যাপারে চিন্তিত হতে পারেন। পারিবারিক ভুল বোঝাবুঝি দূর করতে সরাসরি কথা বলুন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : আপনার কোনো উদ্যোগ প্রশংসিত হতে পারে। নতুন কোনো পরিকল্পনার জন্য সময়টি ভালো হলেও বাস্তবায়নের জন্যে কিছুটা সময় অপেক্ষার প্রয়োজন হতে পারে। ভ্রমণ ও যোগাযোগমূলক কাজে কোনো ধরনের চ্যালেঞ্জ দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনায় মতামত প্রকাশের সুযোগ পেতে পারেন। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।

কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : গৃহে অতিথি আসতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ সঞ্চয়ের সুযোগ পেতে পারেন। রাগের মাথায় কারও সঙ্গে দুর্ব্যবহার না করলে ভালো করবেন। ঠাণ্ডা মাথায় যে কোনো পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। দৈনন্দিন কাজে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। মানসিকভাবে চাঙ্গা অনুভব করবেন। প্রিয়জনের সঙ্গে দেখা হতে পারে। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। সু্ন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন। যোগাযোগমূল কাজে সাফল্য আশা করতে পারেন। কেউ কেউ চিঠি কিংবা ইমেইলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা জাগতে পারে। প্রতিটি কাজ সময় মতো করার চেষ্টা করুন। না বুঝে কোনো বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। সাময়িকভাবে কারও কারও শরীর কম ভালো যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। পাওনা আদায় হতে পারে। কোনো প্রতিভা কাজে লাগানোর ‍সুযোগ পেতে পারেন। বিশেষ কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আয় ‍উপার্জন ভালো যেতে পারে। প্রিয়জনের সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হতে পারে। বড় ভাইবোনের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ কিংবা সহযোগিতা আশা করতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে। প্রতিটি কাজ বুঝেশুনে সময় মতো করার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া হতে পারে। আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নেতৃত্বের সুযোগ পেতে পারেন। পেশাগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। কর্মস্থলে পদস্থদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কারও কারও আয় উপার্জন বাড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা আশা করতে পারেন। ঋণমুক্ত থাকতে চাইলে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : সামাজিক কোনো উন্নয়ণমূলক কাজে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। দূরে কোথাও ভ্রমনের সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক কিংবা ধর্মীয় জ্ঞান সম্পন্ন কারও সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। কারও কারও তীর্থভ্রমণ হতে পারে। জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা লাভ করবেন। পেশাক্ষেত্রে কোনো সুখবর আশা করতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : লোভে পড়ে লাভের চেষ্টা কারও কারও পদস্থলনের কারণ হতে পারে। কোনো কারণে সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে। নিজ ভুলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রচলিত আইন কানুন সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন। কোনো বিশেষ কাজে কিংবা সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পেশাগত দায়দায়িত্ব বাড়তে পারে। ভ্রমণ হতে পারে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...