এমএনএ রাজনীতি ডেস্কঃ জেল হত্যা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রোববার (১৫ নভেম্বর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ কাউছার আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এড. এসএম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শাহানাজ সরদার, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য খবিরুজ্জামান বাচ্চু, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সচিব ডাঃ জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগ শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কেন্দ্রীয় কৃষকলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আলহাজ্জ মোঃ আ. রাশেদ খান, ডেইলি মর্নিং অবজারভারের প্রধান সম্পাদক আলতাফ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় লিডার শীপ এ্যাওয়ার্ড প্রাপ্ত ছাত্র নেতা মফিজুল ইসলাম, দৈনিক সময়ের আলোর প্রকাশক প্রকৌশলী গাজী আহমেদ উল্লাহ ও অগ্নিবারতা’র সম্পাদক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ সরকার আবুল কালাম আজাদ ও সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সম্পাদক কিশোর বাংলা-র নির্বাহী সম্পাদক, মোহাম্মদী নিউজ এজেন্সীর সম্পাদক ও দ্যা ডেইলি অবজারভারের জ্যেষ্ঠ প্রতিবেদক কৌশিক আহমেদ সহ সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

