এমএনএ বিনোদন ডেস্কঃ জয়া আহসানের সাম্প্রতিক সময়ের ফটোশুটের একটি ছবিকে তীব্র সমালোচনা করেছেন অভিনেতা সিদ্দিক।
সিদ্দিক বলেছেন, ‘শালীনতা (ইংরেজি : ‘Modesty, উচ্চারণ : মডেস্টি) হলো পোশাক ও আচরণের ধরন, যার উদ্দেশ্য হল অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিতকরণ থেকে বিরত থাকা। তবে এর মানদণ্ডের বিভিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে, বলা যায় যে, শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢেকে না রাখা অনৈতিক এবং অশালীন বলে বিবেচিত হয়। অনেক দেশে, নারীদের পূর্ণরূপে পোশাকে আবৃত রাখা হয়, যেন পুরুষেরা তাদের দ্বারা আকর্ষিত না হয়, এবং তাদের জন্য পরিবারের সদস্য ছাড়া অন্য পুরুষদের সাথে কথা বলা নিষিদ্ধ। আবার, যেখানে বিকিনি পরার প্রচলন স্বাভাবিক সেখানে এক টুকরো কাপড় পরাও শালীন বলে বিবেচিত হয়।’
জয়া আহসানের পোস্ট করা ছবি দেখে সিদ্দিকের মন খারাপ হয়েছে। এই অভিনেতা বলেন, ‘পৃথিবীর অধিকাংশ দেশেই লোকসম্মুখে নগ্নতাকে অভদ্র শরীর প্রদর্শন মনে করা হয়। মাঝে মাঝে কিছু ছবি আমার মনকে খারাপ করে দেয়। আমরা আসলে কী করতে চাই? আমাদের কী করা উচিত? সেটা নিয়ে আমাদের আরো বেশি বেশি করে ভাবতে হবে, তা না হলে সমাজ ও জাতি আমাদের কাছ থেকে কী পাবে বলুন?’
শিল্পী হিসেবে জাতির প্রতি দায়িত্ববোধ নিয়ে বলেন, ‘শিল্পী হিসেবে জন্ম নিয়ে সমাজও জাতিকে যদি কোনো কিছু দিতে না পারি তাহলে বেঁচে থাকার সার্থকতা কোথায় বলুন? আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

