Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ
হ্যালো এসবি

চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার মোবাইল অ্যাপ ‘হ্যালো এসবি’ কার্যক্রম শুরু হয়েছে। ভ্রমণ সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হলো এই অ্যাপ।

বুধবার (১৬ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসবির সদরদপ্তরের কনফারেন্স রুমে এই অ্যাপ উদ্বোধন করেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটি একটি চমৎকার উদ্যোগ। পুলিশিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘হ্যালো এসবি’ অ্যাপ এক অনন্য সংযোজন।

‘হ্যালো এসবি’ অ্যাপের মাধ্যমে ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, সংশোধন, ইমিগ্রেশন সেবা, দ্বৈত নাগরিকত্ব, ভিসা ইস্যু, নবায়ন, নিবন্ধন, সিকিউরিটি ক্লিয়ারেন্স, এনজিও সংক্রান্ত তথ্য, দত্তক, ভ্রমণ ইত্যাদি সেবা সহজে পাওয়া যাবে। একই সঙ্গে সেবা গ্রহীতারা কোনো ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগও করতে পারবে। এজন্য অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে।

এই অ্যাপের মাধ্যমে ভিসা, পাসপোর্ট, ইমিগ্রেশন এবং সিকিউরিটি ক্লিয়ারেন্সসহ আরও বেশকিছু সেবা পাওয়া যাবে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...