Don't Miss
Home / হোম স্লাইডার / ঝড় তোলা প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক!

ঝড় তোলা প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক!

এমএনএ সাইটেক ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিজমা ঝড় শুরু হয়েছে বহু আগে থেকেই। প্রিজমা নিয়ে মাতামাতি প্রোফাইল পিকচারেও। শোনা যাচ্ছে, এবার প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক।

যদিও অনেকে প্রিজমার সমালোচনা করতেও ছাড়েন নি। এত অল্প সময়ে এত জনপ্রিয় হওয়া অ্যাপসের সংখ্যা হাতে গোণা। শুধুমাত্র আইওএসে এই অ্যাপস যাত্রা শুরু করলেও ব্যবহারকারীদের জনপ্রিয়তায় দ্রুত এই অ্যাপস দখল করেছে অ্যান্ড্রয়েড বাজারও।

টেক জায়ান্টরা এধরণের অ্যাপসগুলোর উদ্যোগের বেশ প্রশংসা করেন। তবে প্রশংসাতেই তাদের দায়িত্ব শেষ করে না বরঞ্চ এই অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করে নিতেও বেশ বড় বিনিয়োগ করে। সম্প্রতি ইন্সটাগ্রাম বিক্রি হয়েছে ফেসবুকের কাছে, আবার ইয়াহু কিনে নিয়েছে ভেরিজন।

সম্প্রতি প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিজমার সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সি মসিনকভ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন।

তবে এ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মসিনকভ। তিনি বলেন, সিলিকন ভ্যালিতে তাঁর প্রতিষ্ঠানের প্রচারে গিয়েছিলেন। তবে গুঞ্জন হলেও এই তথ্যকে এতটা ফেলনা করে দেখার সুযোগ নেই।

প্রিজমা অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...