টস জিতে ব্যাটিং বেছে নিল অস্ট্রেলিয়া
Posted by: News Desk
June 29, 2019
এমএনএ স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
আজ শনিবার (২৯ জুন) লর্ডসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হচ্ছে ম্যাচটি।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাই কোনো চাপ ছাড়াই কিউইদের বিপক্ষে মাঠে নামবেন স্মিথ-ওয়ার্নাররা। তবে তা সত্ত্বেও অস্ট্রেলিয়া অবশ্য একাদশে কোনো পরিবর্তন আনেনি।
অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করতেই মাঠে নামবে কিউইরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট। এ লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির পরিবর্তে খেলবেন স্পিনার ইশ সোদি আর কলিন মুনরোর পরিবর্তে খেলবেন হেনরি নিকোলস।
অস্ট্রেলিয়া এর মধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দলীট আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে অসিদের হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কিউইদেরও। তবে হেরে গেলেও সুযোগ থাকছে শেষ চারে খেলার।
মজার ব্যাপার হলো গত বিশ্বকাপের ফাইনালে এই নিউজিল্যান্ডকে হারিয়েও পঞ্চমবারের মতো শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপে প্রথবার ফাইনালে খেলেও ট্রফির দুয়ার গিয়ে শিরোপা জয়ের স্বাদ পায়নি কিউইরা।
ওয়ানডে ক্রিকেটে শনিবারের আগে ১৩৬ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তার মধ্যে ৯০টি ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। আর ৩৯টিতে জয় পায় নিউজিল্যান্ড। দুই দলের মধ্যকার ৭টি ম্যাচে ফল হয়নি।
অস্ট্রেলিয়ার একাদশ :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল এবং জেসন বেহরেনডর্ফ।
নিউজিল্যান্ডের একাদশ :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, হেনরি নিকোলস, রস টেইলর, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, এবং ইশ সোদি।
অস্ট্রেলিয়া ব্যাটিং জিতে বেছে নিল টস 2019-06-29