Don't Miss
Home / আজকের সংবাদ / টাইগার মুস্তাফিজের ২২তম শুভ জন্মদিন আজ

টাইগার মুস্তাফিজের ২২তম শুভ জন্মদিন আজ

এমএনএ স্পোর্টস ডেস্ক : আজ ৬ সেপ্টেম্বর টাইগার সদস্য কাটারমাস্টার মুস্তাফিজুর রহমানের ২২তম শুভ জন্মদিন। জীবনের ২১টি বসন্ত পেরিয়ে টগবগে বাইশে পা রাখলেন তিনি।

১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মুস্তাফিজের।

বাবার নাম আবুল কাশেম গাজী, আর মায়ের নাম মাহমুদা খাতুন। ছয় ভাইবোনের মধ্যে তিনিই সবার ছোট।

ছোট থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন লালন করে কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের জোরে আজকের অবস্থানে এসেছেন কাটারমাস্টার। পেয়েছেন মানুষের ভালোবাসা ও সম্মানের ‘দ্য ফিজ’ উপাধি।

তবে খুবই অল্প সময়েই যেন সব কিছু পেয়েছেন মুস্তাফিজ। গত বছরের ২৪ এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর্বিভাব ঘটে মুস্তাফিজের।

Mustafiz

ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বিশ্বের কাছে নিজের জাত চেনান মুস্তাফিজ। ২০১৫ সালের ১৮ জুন ভারতের বিপক্ষে ওই সিরিজে প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেও নিজের ঝুলিতে পুরেন তিনি ছয় উইকেট। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই উইকেট নিয়ে তিন ম্যাচের সিরিজে ১৩ উইকেট শিকারের নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।

একই বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকেও জ্বলে উঠেন মুস্তাফিজ। ইনিংসের একই ওভারে হাশিম আমলা, জেপি ডুমিনি ও কুইন্টন ডি কককে ফিরিয়েছিলেন তিনি। তৈরি করেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। যদিও শেষ পর্যন্ত আর তা হয়ে উঠেনি।

অবশ্য ওই টেস্টে সব মিলিয়ে ১৭ দশমিক ৪ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে চার উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।

এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেকে সেরা হওয়ার কীর্তি গড়েন তিনি।

২ টেস্ট, ৯ ওয়ানডে আর ১৩ টি২০ ম্যাচের ক্ষুদ্র ক্যারিয়ারে মুস্তাফিজের ঝুলিতে রয়েছে মোট ৫২টি উইকেট। হয়েছেন ২০১৫ সালের আইসিসি ওয়ানডে বর্ষসেরা দলের অন্যতম সদস্য।

মুস্তাফিজ ভক্তদের আশা তিনি আরও দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখবেন। গড়বেন না ভাঙার মতো বিশ্ব রেকর্ড। তবে এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা ইনজুরির সমস্যা। যে সমস্যা তিনি এখন ভুগছেন।

ট্যাগ : শুভ জন্মদিন, ক্রিকেটার, ওয়ানডে, টেস্ট, ওয়ান ডে, ক্রিকেট, বিশ্বরেকর্ড, ২২তম, মুস্তাফিজুর রহমান
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...